ভারতের পরমাণু কর্মসূচি: পাকিস্তান বাদ, লক্ষ্য এখন চীন
https://parstoday.ir/bn/news/india-i42084-ভারতের_পরমাণু_কর্মসূচি_পাকিস্তান_বাদ_লক্ষ্য_এখন_চীন
চীনকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে ভারতের কৌশলগত পরমাণু কর্মসূচি। আগে এ কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন এর লক্ষ্য হয়ে উঠেছে চীন। এমনটিই জানাচ্ছে ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৭ ০৮:৫৮ Asia/Dhaka
  • ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র
    ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র

চীনকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে ভারতের কৌশলগত পরমাণু কর্মসূচি। আগে এ কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন এর লক্ষ্য হয়ে উঠেছে চীন। এমনটিই জানাচ্ছে ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

ওয়াশিংটনের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস বা এফএএসের বিশেষজ্ঞ হ্যানস এম. ক্রিসটেনসেন এবং রবার্ট এস নোরিস এক গবেষণা নিবন্ধে এ কথা জানিয়েছেন। ১৯৮৭ সাল থেকে এ দুই গবেষক নিউক্লিয়ার নোটবুক প্রকাশ করছেন। কেউ কেউ বলেন, পরমাণু এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে তাদের এসব নোটবুককে সবচেয়ে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়।

ভারতীয় পরমাণু বাহিনী সম্পর্কে চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন, চীনের সব জায়গায় আঘাত হানার জন্য ভারতের মধ্য ও দক্ষিণাঞ্চলে স্থাপন করা হবে দেশটির পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র। তাদের হিসাব অনুসারে, ভারতে প্লুটোনিয়াম উৎপাদন যা হয় তা দিয়ে দেড়শ থেকে  দুইশ পরমাণু বোমা তৈরি সম্ভব। এ পর্যন্ত ভারত ১২০ থেকে ১৩০টি পরমাণু বোমা তৈরির কাজ শেষ করেছে।

ভারতের পরমাণু উপাদান উৎপাদনের সক্ষমতা নাটকীয়ভাবে বাড়ছে বলেও উল্লেখ করেন তারা।

পার্সটুডে/মূসা রেজা/১৪