কাশ্মিরের সহিংস অস্থিতিশীলতার জন্য পাকিস্তান দায়ী নয়: ওমর আবদুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i43100-কাশ্মিরের_সহিংস_অস্থিতিশীলতার_জন্য_পাকিস্তান_দায়ী_নয়_ওমর_আবদুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু এবং কাশ্মিরের ঘোলা পানিতে পাকিস্তান মাছ শিকার করে তবে কাশ্মিরের সহিংস অস্থিতিশীলতা তারা তৈরি করেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ০৩:৪৬ Asia/Dhaka
  • ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ
    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু এবং কাশ্মিরের ঘোলা পানিতে পাকিস্তান মাছ শিকার করে তবে কাশ্মিরের সহিংস অস্থিতিশীলতা তারা তৈরি করেনি।

শ্রীনগরে কাশ্মির নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জম্মু এবং কাশ্মিরে যা কিছু ঘটছে তার জন্য পাকিস্তানকে দায়ী করার একটি জনপ্রিয় প্রবণতা আছে। কিন্তু এ কথাটা সত্যি নয় উল্লেখ করে তিনি আরো বলেন, ২০০৮, ২০১০ এবং ২০১৬ সালে কাশ্মিরে যে ধরণের আন্দোলন দেখা গেছে পাকিস্তান তা তৈরি করেনি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অব্যাহত গোলযোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেন তিনি। তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে যা ঘটছ তার জন্য সেখানকার প্রধান রাজনৈতিক দলগুলো একক ভাবে দায়ী নয়। এ জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ইউপিএ বা এনডিএ যে সরকারই আসুক না কেন তারা এ জন্য দায়ী।#

পার্সটুডে/মূসা রেজা/৩০