আফগানিস্তানে সেনা মোতায়েন করবে না ভারত: প্রতিরক্ষামন্ত্রী
ভারত আফগানিস্তানে সেনা মোতায়েন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মার্কিন নীতিকে জোরালো সমর্থন দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করে এ ঘোষণা দেয়া হয়।
নয়াদিল্লি সফররত মার্কিন প্রতিরক্ষমন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারাম। তিনি বলেন, আফগান সেনাদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি স্কুল ও হাসপাতালের মতো অবকাঠামোর উন্নয়ন করতে প্রস্তুত রয়েছে ভারত।
ম্যাটিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভারত উল্লেখিত বিষয়ে সহযোগিতা করবে। প্রয়োজনে তা বাড়ানো হবে বলেও জানান তিনি। কিন্তু আফগানিস্তানে ভারত সেনা মোতায়েন করবে না বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম ভারত সফর করেন ম্যাটিস। আফগানিস্তান নিয়ে নতুন নীতি ঘোষণা এবং নয়াদিল্লির আরো সহায়তা চাওয়ার পরই ভারত সফরে আসেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৬