কোলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেসের মিছিল: পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা
https://parstoday.ir/bn/news/india-i48131-কোলকাতায়_বামফ্রন্ট_ও_কংগ্রেসের_মিছিল_পশ্চিমবঙ্গ_সরকারের_তীব্র_সমালোচনা
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১১৭টি বামপন্থি গণসংগঠন 'বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশন (বিপিএমও)’র ডাকে মহামিছিল অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৫:৪১ Asia/Dhaka
  • কোলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেসের মিছিল: পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১১৭টি বামপন্থি গণসংগঠন 'বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশন (বিপিএমও)’র ডাকে মহামিছিল অনুষ্ঠিত হয়েছে।

কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে, দুর্নীতি বন্ধ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ বিভিন্ন দাবিতে আজ (শুক্রবার) ওই মহামিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট নেতা শ্যামল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপিএমও'র মিছিল

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ডেঙ্গুরোগ প্রতিরোধে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও রাজ্য সরকার তা স্বীকার করতে না চেয়ে রাজ্যবাসীর বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছে। বাংলার সরকার নিঃশব্দে বাংলার মানুষকে হত্যা করছে বলে অধীর বাবু মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে তিনি 'হত্যাকারী সরকার' হিসেবে অভিহিত করেন।

বামফ্রন্ট নেতা সুজন চট্টোপাধ্যায় বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা পথে নেমেছি। লালঝান্ডা একমাত্র মানুষের বিভাজন রক্ষা করতে পারে। তৃণমূল ও বিজেপির মধ্যে বোঝাপড়া করে রাজ্য সরকার চলছে বলেও সুজন বাবু অভিযোগ করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৩