পিছিয়ে পড়া মানুষের জন্য কোলকাতায় গঠিত হল 'যৌথ সংগ্রামী মঞ্চ'
https://parstoday.ir/bn/news/india-i48191-পিছিয়ে_পড়া_মানুষের_জন্য_কোলকাতায়_গঠিত_হল_'যৌথ_সংগ্রামী_মঞ্চ'
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় তপসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (এসসি-এসটি/ওবিসি) মানুষের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হল 'যৌথ সংগ্রামী মঞ্চ'।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ১৭:৩৯ Asia/Dhaka
  • পিছিয়ে পড়া মানুষের জন্য কোলকাতায় গঠিত হল 'যৌথ সংগ্রামী মঞ্চ'

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় তপসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (এসসি-এসটি/ওবিসি) মানুষের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হল 'যৌথ সংগ্রামী মঞ্চ'।

আজ (রোববার) কোলকাতার মৌলালী যুব কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন 'ওবিসি সংরক্ষণবিধি কার্যত কাগজে-কলমে থেকে যাওয়ায় তার যথাযথ বাস্তবায়ন করা হচ্ছে না। ওবিসি সংরক্ষণ পাওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেটও কর্মকর্তারা সময়মতো প্রদান না করায় উপভোক্তারা সংরক্ষণ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’   

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান

সংখ্যালঘু যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ আলী আকবর বলেন, দেশে সংখ্যালঘু, তপসিলি জাতি ও উপজাতি ভুক্ত মানুষদের অধিকার ও ক্ষমতা থেকে কৌশলে পিছিয়ে রেখে শিক্ষা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে যৌথ মঞ্চের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম পরিচালনা করা হবে।

আয়োজকদের অন্যতম সুকৃতি রঞ্জন বিশ্বাস ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধর্মীয় বিভাজন ভুলে একসঙ্গে আন্দোলনে নামার আহ্বান জানান।

ওই সভায় প্রভাত বর্মন, হাসিম আলম, অনির্বাণ হালদার, শরবিন্দু বিশ্বাস, সুচেতা গোলদার প্রমুখ বক্তব্য রাখেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫