উত্তপ্ত কাশ্মির: নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i49237-উত্তপ্ত_কাশ্মির_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_প্রতিবাদী_জনতার_সংঘর্ষ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষ হয়েছে।   আজ (শনিবার) সকালে নারিয়া এবং তাহাব গ্রামে নিরাপত্তা বাহিনী গেরিলাদের সন্ধানে গোটা এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি করে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৭ ১১:৩৯ Asia/Dhaka
  • উত্তপ্ত কাশ্মির: নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষ হয়েছে।   আজ (শনিবার) সকালে নারিয়া এবং তাহাব গ্রামে নিরাপত্তা বাহিনী গেরিলাদের সন্ধানে গোটা এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি করে।  

এ সময় স্থানীয় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীর যানবাহনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে ত্রিচাল গ্রামের কাছে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে, আজ মধ্য কাশ্মিরের বাডগাম জেলার পাখরপোরা এলাকায় দ্বিতীয় দিনের মতো বনধ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে বনধের ডাক দেয়া হয়। সংশ্লিষ্ট এলাকার সমস্ত দোকানাট, ব্যবসা-বাণিজ্য বন্ধ এবং সড়কে যান চলাচলও করেনি।

বনধে জনজীবন স্থবির

ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বডগাম ও পুলওয়ামা জেলার বেশ কিছু এলাকা উত্তেজনাপূর্ণ ছিল। এসময় বানিহাল ও বারামুল্লার মধ্যে রেল চলাচলও বন্ধ করে দেয়া হয়।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত স্থানীয় গেরিলা শাবির আহমেদের লাশ শুক্রবার পুলওয়ামা জেলায় তার নিজ গ্রামে ঠোকরপোরায় দাফন করার সময় বহু মানুষ তার জানাজায় শামিল হয়েছিলেন। এসময় ক্ষুব্ধ মানুষজন স্বাধীনতার দাবিতে স্লোগান দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২