ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই: সুষমা
https://parstoday.ir/bn/news/india-i50705-ভারত_পাকিস্তান_দ্বিপাক্ষিক_ক্রিকেট_সিরিজ_শুরুর_কোনো_সম্ভাবনা_নেই_সুষমা
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক প্যানেলের কাছে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, তার ভাষায়, আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং গোলাগুলি পাকিস্তান বন্ধ না করা পর্যন্ত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৪:৫১ Asia/Dhaka
  • ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই: সুষমা

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক প্যানেলের কাছে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, তার ভাষায়, আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং গোলাগুলি পাকিস্তান বন্ধ না করা পর্যন্ত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই।

'প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শীর্ষক' এ বৈঠকে ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী এম. জে. আকবর এবং পররাষ্ট্র সচিব এস. জয়শংকরও উপস্থিত ছিলেন। সুষমা স্বরাজ বৈঠকে জানান যে ভারতে নিযুক্ত পাক দূতকে সাক্ষাৎ দিয়েছিলেন তিনি। এ সময়ে দু' দেশে আটক ৭০ বয়সী কারাবন্দি, নারী বন্দি এবং মানসিক ভাবে অসুস্থ বন্দিদের মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। মানবিকতার অংশ হিসেবে এ সব বন্দি মু্ক্তির প্রস্তাব দেয়ার কথা জানান সুষমা।

ভারত-পাকিস্তান ক্রিকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সংসদীয় বৈঠকে সুষমা বলেন, তার ভাষায়,  আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং গোলাগুলি পাকিস্তান বন্ধ না করা পর্যন্ত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং ক্রিকেট এক সাথে চলতে পারে না।#

পার্সটুডে/মূসা রেজা/১