ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ পাকিস্তানি সেনাসহ নিহত ১৩
-
ভারতীয় সেনা সদস্য (ফাইল ফটো)
জম্মু-কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত পাকিস্তানি সেনা ও ছয় গেরিলা নিহত হয়েছে। সীমান্তের কোটলি সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণের ফলে পাক সেনারা নিহত হন।
অন্যদিকে, আজ উরি সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় গেরিলা নিহত হয়েছে। আজ (সোমবার) গেরিলারা পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন।
ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের অনুপ্রবেশে মদদ দেয়া বন্ধ না করে, তাহলে আমাদেরও চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। শত্রুরা যেন আমাদের ধৈর্য্যের পরীক্ষা না নেয়।’
তিনি বলেন, ‘জম্মু–কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসী ঢোকাতে পাকিস্তানি সেনা সব সময় সচেষ্ট। তাদের শিক্ষা দিতেই আমরা শক্তি প্রয়োগ করছি। পাকিস্তানের যেকোনো ধরনের প্ররোচনা ভারত মোকাবিলা করেছে।’
তবে বাধ্য করা হলে ভারত অন্য পথ ধরবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ৭০তম সেনাদিবস উপলক্ষে আজ দিল্লিতে তিনি ওই মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫