জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ১ গেরিলা নিহত, ২ সেনা আহত
https://parstoday.ir/bn/news/india-i60088-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষে_১_গেরিলা_নিহত_২_সেনা_আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংঘর্ষে এক অজ্ঞাত গেরিলা নিহত ও সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৮ ১০:১০ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ১ গেরিলা নিহত, ২ সেনা আহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংঘর্ষে এক অজ্ঞাত গেরিলা নিহত ও সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার) ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়াড়াতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। সকাল পর্যন্ত ওই সংঘর্ষ স্থায়ী হয়। সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত এক গেরিলার লাশ ও একটি একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।

আজ ভোরে সেনাবাহিনীর ৫৭ ও ৪১ রাষ্ট্রীয় রাইফেলস এবং ১০ জম্মু-কাশ্মির লাইট ইনফ্যান্ট্রি (জেকেএলআই) সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর সময় নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রসহ কিছু লোকজনকে দেখতে পায়। যৌথবাহিনীর পক্ষ থেকে তাদের চ্যালেঞ্জ জানালে তারা গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এরআগে গত ১৩ জুলাই (শুক্রবার) জম্মু-কাশ্মিরের অনন্তনাগে আধাসামরিক বাহিনী সিআরপিএফের টহলদারি দলের উপরে অজ্ঞাত গেরিলারা আচমকা হামলা চালায়। আচাবল চকে উভয়পক্ষের কমপক্ষে দশ মিনিট ধরে পাল্টাপাল্টি গুলিবর্ষণের পরে হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’জন জওয়ান নিহত ও দুই জওয়ান আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১১ জুলাইতে উত্তর কাশ্মিরের কুপওয়াড়ার কান্দি বনভূমি এলাকায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান নিহত হয়েছিলেন। গুলিবিদ্ধ ওই জওয়ানকে সামরিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬