বিজেপি নেতারা হিন্দু-মুসলিম ভাগ করার চেষ্টা করছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i66873-বিজেপি_নেতারা_হিন্দু_মুসলিম_ভাগ_করার_চেষ্টা_করছে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁরা হিন্দু-মুসলিম ভাগ করে দেয়ার চেষ্টা করছে। দলিতদের উপর অত্যাচার করছে, আদিবাসীদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুদের মেরে ফেলছে।’  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৮ ১১:৩৯ Asia/Dhaka
  • বিজেপি নেতারা হিন্দু-মুসলিম ভাগ করার চেষ্টা করছে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁরা হিন্দু-মুসলিম ভাগ করে দেয়ার চেষ্টা করছে। দলিতদের উপর অত্যাচার করছে, আদিবাসীদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুদের মেরে ফেলছে।’  

গতকাল (বুধবার) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দির বাজার এলাকায় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘বিজেপি তো এই সেদিন এসেছে এখানে। দক্ষিনেশ্বর মন্দির যখন তৈরি হয়েছিল তখন তারা জন্মেছিল? আমরা দূর্গাপুজো কবে থেকে করি? আমরা রাসমেলা কবে থেকে করি?  আমরা রমজান পালন কবে থেকে করি? আমরা বড়দিন কবে থেকে করি? মানুষে-মানুষে বিবাদ বাধিয়ে দেয়া ও খুন-খারাপি করার ঘটনা বাংলায় হয় না।’

তিনি বলেন, ‘কোনো ভেদাভেদ, হিংসা, কুৎসা, মানুষকে প্রতারণা করার রাজনীতি নয়, মানুষকে ভালোবেসেই তৃণমূলের মা-মাটি-মানুষের সরকার মানুষের কাজ করে। মানুষের কাছে ঐক্যের বার্তা, শান্তির বার্তা, স্বস্তির বার্তা পৌঁছে দিন যাতে মানুষ কাজ পায়, ভালো থাকে।’

কৃষকের ফসল বিমা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘ওদের দয়ার দরকার নেই। আমরা ব্যাঙ্কে টাকাটা জমা দিয়েছি। কেন্দ্রীয় সরকার দেয়নি। কিন্তু টাকা দেয়ার সময় বলছে কেন্দ্রীয় সরকার দিয়েছে। ওঁরা মিথ্যে কথা বলছে। প্রতারণা, ভাঁওতা।’

যদি ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন