সেপ্টেম্বরে ভারতে এসে পৌঁছাবে রাফায়েল বিমান
-
রাফায়েল যুদ্ধবিমান
ভারত জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে দেশের বিমান বাহিনীতে ফ্রান্সে নির্মিত রাফায়েল বিমান যুক্ত হবে। পাকিস্তানের সঙ্গে যখন চরম সামরিক উত্তেজনা চলছে এবং গত সপ্তাহে পাকিস্তানের সেনারা ভারতের জঙ্গিবিমান ভূপাতিত করেছে তখন নয়াদিল্লির পক্ষ থেকে রাফায়েল বিমান পাওয়ার কথা জানানো হলো।
ভারতের বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়া আজ (সোমবার) বলেন, রাফায়েল বিমানের প্রথম চালান ভারতে এসে পৌঁছাবে আগামী সেপ্টেম্বর মাসে।
ফ্রান্সের ডসাল্ট কোম্পানির তৈরি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালে ভারত অর্ডার দিয়েছিল। কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণে বিমানের চালান আসতে দেরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস বলে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বন্ধুদেরকে লাভবান করতে রাফায়েল বিমান কিনছে, দেশের স্বার্থে নয়।
এর জবাবে মোদি মঙ্গলবার বলেছেন, কংগ্রেসের বিরোধিতার মুখে বিমান কিনতে দেরি হওয়ায় দেশের সামরিক বাহিনীর বিরাট বড় ক্ষতি হয়েছে এবং দায়ভাগ কংগ্রেসের। দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী হতে চাওয়া নরেন্দ্র মোদি বলেন, আরো আগে রাফায়েল বিমান পেলে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় ভালো অবস্থানে থাকতো ভারত।
এর জবাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এক টুইটার পোস্টে বলেছেন, “প্রধানমন্ত্রী, আপনার কী একবারেই লজ্জা নেই? রাফায়েল বিমান আসতে দেরি হওয়ার জন্য আপনিই পুরোপুরি দায়ী।”#
পাসর্টুডে/এসআইবি/৪