'ঢাকায় আমাদের মনোমত সরকার গঠন করেছি, পাকিস্তান হবে ভারতের অংশ'
https://parstoday.ir/bn/news/india-i68918-'ঢাকায়_আমাদের_মনোমত_সরকার_গঠন_করেছি_পাকিস্তান_হবে_ভারতের_অংশ'
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল আরএসএসের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, '২০২৫ সালের পরে পাকিস্তান হবে ভারতের অংশ। ঢাকায় আমরা আমাদের মনোমত সরকার গঠন করে দিয়েছি।' গতকাল (শনিবার) মুম্বাইতে এক সভায় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১৭, ২০১৯ ১৩:৪০ Asia/Dhaka
  • আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার
    আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল আরএসএসের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, '২০২৫ সালের পরে পাকিস্তান হবে ভারতের অংশ। ঢাকায় আমরা আমাদের মনোমত সরকার গঠন করে দিয়েছি।' গতকাল (শনিবার) মুম্বাইতে এক সভায় তিনি ওই মন্তব্য করেন।

আরএসএসের জাতীয় কর্মসমিতির সদস্য ইন্দ্রেশ কুমার বলেন, ‘১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। লোকে বলে ১৯৪৫ সালের আগে সম্পূর্ণটাই হিন্দুস্থান ছিল। ২০২৫ সালের পরে আবার ওটা হিন্দুস্থানের মধ্যে চলে আসবে।’ যদিও কীভাবে তা সম্ভব হবে ইন্দ্রেশ কুমার স্পষ্ট করেননি।

‘অখণ্ড ভারত’-এর আশা প্রকাশ করে ইন্দ্রেশ কুমারের দাবি, ভারত ইউরোপীয় ইউনিয়নের মতো ভারতীয় ইউনিয়ন অব অখণ্ড ভারত সৃষ্টির পথে যেতে পারে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারও সহযোগী ভূমিকা পালন করছে বলে দিল্লির তরফে নিশ্চিত করা হয়েছে।  

ইন্দ্রেশ কুমারের মন্তব্য, ‘আর মাত্র পাঁচ/সাতটা বছর। এরপরে করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি কিংবা শিয়ালকোটে বাড়ি করতে পারবেন, ব্যবসাও করতে পারবেন আপনারা।’

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা নিয়ে প্রশ্ন তুলে ইন্দ্রেশ কুমার বলেন, ‘সংবিধানে এক দেশ, এক নাগরিকত্ব, এক জাতীয় পতাকার কথা বলা আছে। যদি সমস্ত রাজ্যের জন্য তা কার্যকর হয়, তাহলে কেন জম্মু-কাশ্মিরে আলাদা সংবিধান, আলাদা পতাকা, আলাদা নাগরিকত্ব থাকবে? গোটা দেশ কাশ্মিরিদের জন্য উন্মুক্ত হলে কাশ্মির সব ভারতীয়র জন্য উন্মুক্ত নয় কেন?’ ‘এটা সাম্প্রদায়িকতা, মৌলবাদ, গণতন্ত্রের হত্যা ও অন্যায়’ বলেও ইন্দ্রেশ কুমার মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭