মোদি নিজের স্ত্রীকে দেখেন না, তিনি দেশকে দেখবেন কী করে: মমতার প্রশ্ন
https://parstoday.ir/bn/news/india-i70164-মোদি_নিজের_স্ত্রীকে_দেখেন_না_তিনি_দেশকে_দেখবেন_কী_করে_মমতার_প্রশ্ন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘মোদির স্ত্রী আছে। মোদী বাবু হলফনামা জমা দিয়েছেন, সেখানে লিখেছেন, স্ত্রী কি করেন, পরিবারের আয়, পরিবারের সম্পত্তি, স্ত্রী থাকেন কোথায়, সবকিছুই তিনি জানেন না বলেছেন। যিনি নিজের স্ত্রীকে দেখেন না,  তিনি দেশকে কীভাবে দেখবেন?’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৬, ২০১৯ ১৬:১৩ Asia/Dhaka
  • মমতা বন্দোপাধ্যায়
    মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘মোদির স্ত্রী আছে। মোদী বাবু হলফনামা জমা দিয়েছেন, সেখানে লিখেছেন, স্ত্রী কি করেন, পরিবারের আয়, পরিবারের সম্পত্তি, স্ত্রী থাকেন কোথায়, সবকিছুই তিনি জানেন না বলেছেন। যিনি নিজের স্ত্রীকে দেখেন না,  তিনি দেশকে কীভাবে দেখবেন?’

মমতা আজ (সোমবার) রাধানগরে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। এদিন কোতলপুরে অন্য এক জনসভায় মোদিকে সবচেয়ে বড় দুর্যোগ বলে অভিহিত করে মমতা বলেন, এই মানুষটা না গেলে দেশ বাঁচবে না। মানুষ ভয়ে কখন উনি আসছেন তা নিয়ে আতঙ্কে থাকেন!’

রাধানগরের সমাবেশ থেকে মমতা বলেন, ‘বিজেপিকে বলুন, তুমি যে এতো রাম রাম করো, পাঁচ বছর তো ক্ষমতায় ছিলে, আমরা যদি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করতে পারি, ভগিনী নিবেদিতার বাড়ি অধিগ্রহণ করতে পারি, তারাপীঠের মন্দির সংস্কার করতে পারি, আমরা যদি বক্রেশ্বরের মন্দির সংস্কার করতে পারি, পাঁচ বছরে একটা রাম মন্দির করতে পারলে না? জয় শ্রী রাম স্লোগান দাও, একটাও রাম মন্দির বানাতে পেরেছ? নির্বাচন এলে শ্রী রামচন্দ্র তোমার দলের নির্বাচনী এজেন্ট হয়ে যায়? আমরা শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু, জয় শ্রী রাম স্লোগান কেন দেব? আমি জয় হিন্দ বলব, আমি বন্দে মাতরম বলব, মা মাটি মানুষের জয়, জয় বাংলা, তৃণমূল কংগ্রেসের জয় বলব, আমি পচা বিজেপির নাম বলব না।’

মমতা বলেন, রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, মারা গেছেন। তোমার তাঁকে পছন্দ নাও হতে পারে, তুমি তাঁকে বলেছ দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী! উত্তর প্রদেশের বিজেপির সরকার, যাকে তাকে যখন তখন, গুলি করে মেরে ফেলে বলেও মমতা মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬