তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে তৃণমূল এমপিদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i72026-তথ্য_সংরক্ষণ_ও_গোপনীয়তা_আইনের_দাবিতে_তৃণমূল_এমপিদের_বিক্ষোভ
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের এমপিরা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগে তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (বুধবার) তৃণমূল এমপিরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল এমপিদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারকে দেয়া ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকছে না। সেজন্য তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইন আনতে হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৭, ২০১৯ ১৪:১৭ Asia/Dhaka
  • সংসদ চত্বরে তৃণমূল এমপিদের বিক্ষোভ
    সংসদ চত্বরে তৃণমূল এমপিদের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের এমপিরা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগে তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইনের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (বুধবার) তৃণমূল এমপিরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল এমপিদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারকে দেয়া ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকছে না। সেজন্য তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইন আনতে হবে।

তৃণমূলের এমপি অধ্যাপক সৌগত রায় এ প্রসঙ্গে বলেন, ‘সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়য়ের সঙ্গে তাদের প্রাইভেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত করা হোক। এটা বিপজ্জনক! স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই ধরণের নির্দেশ পাঠিয়েছে। কিন্তু এসব তথ্য হল গোপন ও ব্যক্তিগত। এগুলো সরকার বিভিন্ন সংস্থাকে খুলে দিচ্ছে। বেসরকারি সংস্থাকে তা বিক্রি করায় এই বিপদ হচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি তথ্য সংরক্ষণ আইন অবিলম্বে আনা হোক। যাতে মানুষের তথ্য সংরক্ষিত থাকে।’

যদিও বিজেপি এমপি দিলীপ ঘোষ তৃনমূলকে কটাক্ষ করে বলেছেন, যারা কিছু লুকোতে চায় তাদেরই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে চিন্তা থাকে।

তৃণমূলের দাবি, ‘আধার’ নিয়ে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে তা মানুষের গোপন তথ্যকে আঘাত করে। সেজন্য তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা আইন আনতে হবে। তৃণমূল এমপিরা আজ সংসদের সামনে ওই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এসময় ‘তথ্য সংরক্ষণ/গোপনীয়তা আইন আনতে হবে’, ‘আমাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করা চলবে না’, ‘ছাত্র-ছাত্রীদের তথ্য চুরি করা বন্ধ করো’ লেখা সম্বলিত পোস্টার হাতে নিয়ে স্লোগান দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭