ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১২ লাখ, মৃত ২৮ হাজার ৭৩২
https://parstoday.ir/bn/news/india-i81639-ভারতে_করোনাভাইরাসে_আক্রান্ত_প্রায়_১২_লাখ_মৃত_২৮_হাজার_৭৩২
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ২৮ হাজার ৭৩২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, এ পর্যন্ত মোট ১১ লাখ ৯২ হাজার ৯১৫ জন সংক্রমিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর ওই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২২, ২০২০ ০৮:৪৪ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১২ লাখ, মৃত ২৮ হাজার ৭৩২

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ২৮ হাজার ৭৩২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, এ পর্যন্ত মোট ১১ লাখ ৯২ হাজার ৯১৫ জন সংক্রমিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর ওই তথ্য জানিয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ৭ লাখ ৫৩ হাজার ৫০ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৩৩। আজ সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং একইসময়ে ৬৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬১ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ জন করোনা রোগীর মৃত্যু হওয়ায় রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ১৮২ জন প্রাণ হারিয়েছে।

ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার ৩১ জন আক্রান্ত ও ১২ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজধানী দিল্লিতে ৩ হাজার ৬৯০, তামিলনাড়ুতে ২ হাজার ৬২৬, গুজরাটে ২ হাজার ১৯৬, কর্ণাটকে ১ হাজার ৪৬৪, উত্তর প্রদেশে ১ হাজার ২২৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ এর প্রেক্ষিতে জনস্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক ব্যবস্থার অঙ্গ হিসেবে যে নীতি-নির্দেশিকা জারি করেছে, তাতে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১৪০টি করে নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে ভারতে ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১৪০টিরও বেশি নমুনা পরীক্ষা হচ্ছে।

বিভিন্ন রাজ্যের মধ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি গোয়ায়। রাজ্যেটিতে দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ১ হাজার ৩৩৩টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলছে, ভারতে নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে এবং বর্তমানে এই হার ৮.০৭ শতাংশে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।