ভারতে ২৪ ঘণ্টায় ৯৩৩ জন করোনা রোগীর মৃত্যু, আক্রান্ত ৬১ হাজার ৫৩৭
https://parstoday.ir/bn/news/india-i82103-ভারতে_২৪_ঘণ্টায়_৯৩৩_জন_করোনা_রোগীর_মৃত্যু_আক্রান্ত_৬১_হাজার_৫৩৭
ভারতে একদিনে ৯৩৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। একইসময়ে ৬১ হাজার ৫৩৭ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৮।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৮, ২০২০ ০৯:২৬ Asia/Dhaka
  •  ভারতে ২৪ ঘণ্টায় ৯৩৩ জন করোনা রোগীর মৃত্যু, আক্রান্ত ৬১ হাজার ৫৩৭

ভারতে একদিনে ৯৩৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। একইসময়ে ৬১ হাজার ৫৩৭ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৮।

দেশে করোনা রোগীর সুস্থতার হার বেড়ে ৬৮.৩২ শতাংশ। এ পর্যন্ত মোট ১৪ লাখ ২৭ হাজার ৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৯ হাজার ৮৮ জন।

করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র বরাবরই এগিয়ে রয়েছে। রাজটিতে এপর্যন্ত ১৭ হাজার ৯২ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ হাজার ৪৮৩ জন আক্রান্ত এবং ৩০০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ুতে ৪ হাজার ৬৯০, দিল্লিতে ৪ হাজার ৮২, কর্ণাটকে ২ হাজার ৯৯৮, গুজরাটে ২ হাজার ৬০৫, উত্তর প্রদেশে ১ হাজার ৯৮১ এবং পশ্চিমবঙ্গে ১ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।

কোলকাতা লকডাউন

এদিকে, পশ্চিমবঙ্গে সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। আজ (শনিবার) রাজ্যটিতে সকাল ৬ টা থেকে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। চলবে রাত ১০ টা পর্যন্ত। লকডাউনকে সফল করতে রাজধানী কোলকাতাসহ বিভিন্ন জায়গায় পুলিশ ড্রোনের সাহায্যে নজরদারি চালিয়েছে। যারা বিনা প্রয়োজনে বাইরে বেরিয়েছেন তাদেরকে পুলিশ এদিন বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। কাউকে কাউকে প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস করানো হয়। লকডাউন বিধি ভাঙায় বেশ কিছু মানুষজনকে পুলিশ গ্রেফতার করেছে।#        

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।