বিজেপিকে ভোট দেয়া আর খাল কেটে কুমির আনা একই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i88716-বিজেপিকে_ভোট_দেয়া_আর_খাল_কেটে_কুমির_আনা_একই_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে ভোট দেয়া আর খাল কেটে কুমির আনা একই। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০২১ ১৭:০৩ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে ভোট দেয়া আর খাল কেটে কুমির আনা একই। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আগামীদিন ভারতবর্ষের দিল্লির বুকের থেকেও বিদায় দেওয়া শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সেটা ঠিক করে আগামীদিনে কড়ায়গণ্ডায় জবাব দেবে। আমফান বিপর্যয়ের সময়ে, লকডাউনের সময়ে ওদের কারও টিকি খুঁজে পাওয়া যায়নি। এখন এসে বড়বড় ভাঁওতা দিচ্ছে এই করব, সেই করব, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, কত বড় বড় বুলি!’ 

অভিষেক বলেন, ‘ওরা বলছে, নির্বাচনে দু’শোর বেশি আসনে জয়ী হবে। কিন্তু মেদিনীপুরে দুশোটা বুথে জিততে পারবে তো? মানুষ ভোট দিয়ে দেখেছে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একই।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি’র নেতা নেই, সেজন্য দিল্লী থেকে ঠিক করে দিচ্ছে কে নেতা হবে। ওরা ভেবেছিল তৃণমূলের কিছু লোকজনকে ভাঙিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন তো প্রার্থীই খুঁজে পাচ্ছে না তাই প্রার্থীদের সবার নাম ঘোষণা করতে পারেনি। আমরা তো আগেই প্রার্থীদের নাম ঘোষণা করেছি। ওদের নেতা না থাকায় এখন এমপিদের প্রার্থী করছে। ২৯৪ আসনে প্রার্থী দিতে হলে লোক চাই তো। কিন্তু তা তো ওদের নেই।  আপনারা সজাগ ছিলেন বলেই ওরা বাংলায় দাঙ্গা করতে পারেনি। বাংলাকে অশান্ত করতে পারেনি’ বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।  #  

     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।