বিজেপি সরকার কিছু কাজ না করে কুৎসা করে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i88812-বিজেপি_সরকার_কিছু_কাজ_না_করে_কুৎসা_করে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সরকার সব কাজ করেছে। বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু হামলা করে, কুৎসা ও অপপ্রচার করে।’ রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) ঝাড়গ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২১ ১৬:১০ Asia/Dhaka
  • বিজেপি সরকার কিছু কাজ না করে কুৎসা করে: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সরকার সব কাজ করেছে। বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু হামলা করে, কুৎসা ও অপপ্রচার করে।’ রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) ঝাড়গ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিজেপি বাইরে থেকে এক হাজার নেতা-মন্ত্রী নিয়ে এসেছে। আম্ফান দুর্যোগের সময়ে ওদের টিকি দেখা যায় না। যখন মাওবাদী আন্দোলন হয়েছিল টিকি দেখা যায়নি। মানুষ যখন মারা যায় টিকি দেখা যায় না। হাতির পাল যখন মানুষের জীবন কেড়ে নেয় তখন টিকি দেখা যায় না। জঙ্গলমহলে যখন বাঘ বেরোয় তখন টিকি দেখা যায় না। এখন নির্বাচনের সময়ে ওরা টাকা বিলোতে আর মিথ্যে কথা বলতে এসেছেন। ওদের বিদায় দিন, মানুষকে বাঁচতে দিন। চাই না, চাই না বিজেপিকে চাই না। চাই না, চাই না দাঙ্গাবাজদের চাই না। চাই না, চাই না ধান্দাবাজদের চাই না। চাই না, চাই না জোচ্চোরের কারখানা চাই না। চাই না, চাই না বিজেপির লবডঙ্কা চাই না। অত্যাচারী, ভণ্ডামি, কুৎসা, অপপ্রচার চাই না।’   

মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে ‘দুরাচার, দুঃশাসন, দুর্যোধন, দাঙ্গাকারী, ধান্দাবাজ, লোভীদের পার্টি, একটা জোচ্চুরির কারখানা, মিথ্যা কথা বলার কারখানা, কুৎসা করার কারখানা, অপপ্রচার করার কারখানা, চরিত্রহনন করার কারখানা, ধর্মে-ধর্মে লড়াই বাধিয়ে দেওয়ার কারখানা, দাঙ্গা বাধিয়ে দেওয়ার কারখানা’ বলে মন্তব্য করেন।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।