আমি বিজেপি পার্টির মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজ নই : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89152-আমি_বিজেপি_পার্টির_মতো_দাঙ্গাবাজ_নই_ধান্দাবাজ_নই_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বিজেপি পার্টির মতো ধান্দাবাজ নই, দাঙ্গাবাজ নই। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) পাথরপ্রতিমায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১৪:৩১ Asia/Dhaka
  • আমি বিজেপি পার্টির মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজ নই : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বিজেপি পার্টির মতো ধান্দাবাজ নই, দাঙ্গাবাজ নই। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) পাথরপ্রতিমায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল নির্বাচনের দিন ওদের এপ্রিল ফুল করে দিন। এই নির্বাচনটা দিল্লির নয়, এটা বাংলার। কিছু বহিরাগত গুন্ডা বাইরে থেকে এসেছে।’

মমতা বলেন, ‘আমার তো একটা পায়ে আঘাত লেগেছে। মা-বোনেরা দুটো পা দিয়ে আমাকে এগিয়ে দেবে। ভাঙা পায়েই যা খেলব না, বিজেপিকে বোল্ড আউট করে দেবো।’

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন,  পিএম কেয়ার্সের নামে টাকা তুলছ। কোথায় গেল টাকা? কেউ পায়নি। রেল বিক্রি করছ। সেল বিক্রি করছ। মমতা প্রধানমন্ত্রীর নাম না করে তাঁকে কটাক্ষ করে বলেন, এখন আবার নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছে! কোনও দিন হয়তো   দেশটার নাম পাল্টে দেবে!

মমতা আজ দাতনে এক নির্বাচনী সমাবেশে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘বাইরে থেকে যাঁরা আসছেন, বেড়াতে আসুক, ব্যবসা করতে আসুক, সব ক্ষেত্রে স্বাগত। কিন্তু ভোট লুঠ করতে এলে, ঢুকতে দেবেন না। সোজা বের করে দেবেন।’

৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে ভোট দিতে বললে, টাকাটা খরচ করে দেবেন। আর বলবেন, এবার তোমাকেও খরচ করব বলে ভোট বাক্সে ওদের  ভোট দেবেন না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।