-
পরিবারতন্ত্র ও দুর্নীতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন নরেন্দ্র মোদি
আগস্ট ১৫, ২০২২ ০৮:৩৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।’
-
ভারতে মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়ার প্রস্তাব, বিশ্লেষকের প্রতিক্রিয়া
আগস্ট ১৪, ২০২২ ১৪:৪৬ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি করেছে ধর্ম সংসদ। বারাণসীতে ৩০ জন বিশিষ্ট সাধু ও পণ্ডিতের একটি দল হিন্দু রাষ্ট্রের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছেন। হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়ায় ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়াসহ অনেক নয়া নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে পৃথক গ্রেনেড হামলায় পুলিশের মৃত্যু, আহত ‘সিআরপিএফ’ কর্মকর্তা
আগস্ট ১৪, ২০২২ ১৩:৫৯জম্মু-কাশ্মীরে পৃথক দু’টি ক্ষেত্রে গ্রেনেড হামলায় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান আহত হয়েছেন।
-
ইডি-সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে: ফিরহাদ হাকিম
আগস্ট ১৩, ২০২২ ১৭:৪৪ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি এ ব্যাপারে বিরোধীদেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
'স্বাধীনতা দিবসের ভাষণে মুসলিমদের আত্মত্যাগের কথা তুলে ধরুন'
আগস্ট ১৩, ২০২২ ১৪:৫৮ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভারতে যদি কাউকে সবচেয়ে বেশি অপমান করা হয় তবে সে হল মুসলিম। ভারতে সবচেয়ে বেশি অসুরক্ষিত হল মুসলিমরা। সবচেয়ে বেশি উপেক্ষা করা হয় মুসলিমদের। হায়দরাবাদে এক সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গের ৩ মন্ত্রী, সুজন চক্রবর্তীর কটাক্ষ
আগস্ট ১২, ২০২২ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়।
-
জম্মু-কাশ্মীরে দু’দিনের মধ্যে তৃতীয় গেরিলা হামলা, বান্দিপোরায় নিহত শ্রমিক
আগস্ট ১২, ২০২২ ১৩:৫৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় পুলিশ এবং আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর একটি যৌথ বাহিনীর উপর আজ (শুক্রবার) অজ্ঞাত গেরিলারা হামলা চালিয়েছে। হামলায় এক পুলিশ সদস্য আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত, বিরোধীদের প্রতিক্রিয়া
আগস্ট ১১, ২০২২ ১৫:১১ভারতের পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ওই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা: ৩ সেনা ও ২ গেরিলা নিহত
আগস্ট ১১, ২০২২ ০৬:২৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর তিন জওয়ান ও দুই গেরিলা নিহত হয়েছে। ওই সংঘর্ষে ৫ জওয়ান আহত হয়েছে। নিহত সেনা জওয়ানরা হলেন, সুবেদার রাজেন্দ্র প্রসাদ রাইফেলম্যান মনোজ কুমার এবং লক্ষণন ডি।
-
'দিল্লি পর্যন্ত আওয়াজ তুলুন, বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না'
আগস্ট ১০, ২০২২ ১৪:১৪ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না।’ তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বজবজে আর্সেনিক মুক্ত খাবার পানি সরবরাহ বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।