-
ওয়াইসির পোস্টার পোড়ালেন পরমহংস দাস, পরের বার জীবন্ত পোড়ানোর হুঁশিয়ারি
জুলাই ০২, ২০২২ ১৫:৩৩ভারতের রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল হত্যার ঘটনায় ক্ষুব্ধ অযোধ্যার মহন্ত পরমহংস দাস মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি’র পোস্টার পুড়িয়েছেন। শুধু তাই নয়, অযোধ্যার তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস ওয়াইসিকে দেশবিরোধীও বলেছেন।
-
মণিপুরে উদ্ধার অভিযানের মধ্যে আরেকটি ভূমিধস, এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু
জুলাই ০২, ২০২২ ১৫:০৪ভারতের মণিপুরে প্রকৃতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত ২৯ জুন একই এলাকার কাছে অর্থাৎ নোনে জেলার টুপুল রেলওয়ে স্টেশনের কাছে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যাতে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সেনা রয়েছেন।
-
রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম: মমতা
জুলাই ০১, ২০২২ ১৫:৪১ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, ‘বিজেপি আগে জানায়নি যে, তারা এক আদিবাসী নারীকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।’
-
নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে আলেমদের প্রতিক্রিয়া, গ্রেফতার দাবি
জুলাই ০১, ২০২২ ১৪:৫৬মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হিন্দুত্ববাদী বিজেপি’র সাবেক মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্ট কঠোর মন্তব্যকে মুসলিম সংগঠন ও ওলামারা স্বাগত জানিয়েছেন। কিন্তু একইসঙ্গে তারা বলেছেন, নূপুর শর্মাকে ক্ষমা চাওয়া উচিত এবং আইনত তাকে শাস্তিও দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এমন মন্তব্য করে পরিবেশ নষ্ট করতে না পারে।
-
সারদা কেলেঙ্কারী: আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন ‘দিদি’-অধীররঞ্জন চৌধুরী
জুন ৩০, ২০২২ ১৫:১৬ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন, আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন ‘দিদি’। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
মণিপুরে ভূমিধসে মৃত ৭, নিখোঁজ ৪৫, মোদীর শোক প্রকাশ
জুন ৩০, ২০২২ ১৪:৩৭ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধসের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৪৫ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মণিপুরের ননে জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
-
নূপুর শর্মাকে গ্রেফতার করে আইনি শাস্তির দাবি জানালেন ওয়াইসি
জুন ২৯, ২০২২ ১৪:৫৬ভারতে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কানহাইয়ালাল তেলিকে (৪০) হত্যার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজস্থানের উদয়পুরে গতকাল (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে তাকে দু’জন মুসলিম যুবক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে।
-
বিহার: ওয়াইসির ৫ বিধায়কের মধ্যে ৪জন ‘আরজেডি’তে যোগদান
জুন ২৯, ২০২২ ১৪:৫০ভারতের বিহারে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি’র ‘মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন’ বা ‘মিম’-এর ৪ বিধায়ক রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি’তে যোগ দিয়েছেন। এরফলে বিহারে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে আরজেডি।
-
রাজস্থানে নূপুর শর্মার সমর্থককে হত্যা: ১৪৪ ধারা জারি, আটক ২
জুন ২৮, ২০২২ ১৭:১৪ভারতের রাজস্থানের উদয়পুরে বিজেপি’র সাবেক মুখপাত্র নূপুর শর্মার সমর্থক কানহাইয়ালাল তেলি (৪০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) প্রকাশ্য দিবালোকে শিরচ্ছেদের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীরা এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করেছে।
-
বিজেপি নেতা শুভেন্দু’র বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যপালকে তৃণমূলের স্মারকলিপি
জুন ২৮, ২০২২ ১৫:০৩ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাতে পদক্ষেপ গ্রহণ করে সেজন্য রাজপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা।