-
তালিবানের বিরুদ্ধে 'ব্রিকস'-জোটে প্রস্তাব পাস করুন: মোদির প্রতি বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী
অক্টোবর ০৫, ২০২১ ১৫:৪৬তালিবানের বিরুদ্ধে 'ব্রিকস' জোটে প্রস্তাব পাশ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানিয়েছেন বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী। তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত দাবি জানান।
-
আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর
অক্টোবর ০৪, ২০২১ ১৭:২০ভারতে হিন্দুত্ববাদী আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।
-
উত্তর প্রদেশে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে নিহত ৮, কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবি
অক্টোবর ০৪, ২০২১ ১৫:১২ভারতের উত্তর প্রদেশের লখিমপুরের খেরিতে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে ৪ কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, আন্দোলনকারীদের পাল্টা আক্রমণে ৩ বিজেপি কর্মী ও এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
ভবানীপুর আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বিপুল ভোটে জয়ী
অক্টোবর ০৩, ২০২১ ১৬:৩০পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন।
-
ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে ১ বছরে ১৬৭০ অভিযোগ দায়ের
অক্টোবর ০৩, ২০২১ ০৯:৫৪গতবছর সারা দেশ থেকে ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে মোট ১ হাজার ৬৭০টি অভিযোগ দায়ের করা হয়েছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে ওই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
-
পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার মমতা
অক্টোবর ০২, ২০২১ ১৫:৩৪ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার ও ‘ডিভিসি’র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার) হাওড়া ও হুগলির জেলার বিভিন্ন প্লাবিত এলাকা আকাশপথে পরির্দশন করে এসে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) বেহিসবি পানি ছাড়ার পদ্ধতিকে দায়ী করেন।
-
ভারতীয় সেনাবাহিনী চিনের প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে: জেনারেল নারাভানে
অক্টোবর ০২, ২০২১ ১৩:৪৬ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, চিনা সেনাবাহিনী তার সীমান্তে অনেক নির্মাণ কাজ করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আজ (শনিবার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
-
বিভিন্ন ব্যারেজ থেকে পানি ছাড়ার ফলে পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিতে ক্ষুব্ধ মমতা
অক্টোবর ০১, ২০২১ ১৫:৩২ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন। বেশকিছু গ্রাম ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী এই বন্যা পরিস্থিতিকে ‘ম্যানমেড’ বলে অভিহিত করেছেন।
-
গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি-আরএসএস : বৃন্দা কারাত
অক্টোবর ০১, ২০২১ ১৫:০৪ভারতে সিপিআই(এম)-এর পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি-আরএসএস।
-
পাঞ্জাবে সবাইকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ‘আপ’ প্রধান কেজরিওয়াল
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৬:১৯ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির আদলে পাঞ্জাবের প্রত্যেককে বিনামূল্যে এবং ভালো চিকিৎসা সুবিধা দেওয়া হবে। পাঞ্জাব সফররত অরবিন্দ কেজরিওয়াল আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।