-
আইপিএলের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও ভারতের হাতছাড়া
জুন ২৬, ২০২১ ০৮:৪৪করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল বৈশ্বিক এই টুর্নামেন্টটি।
-
কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল না হলে দল জিতলেও মুখ্যমন্ত্রী হব না: মেহবুবা মুফতি
জুন ২৬, ২০২১ ০৭:১৪জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন, রাজ্যে ৩৭০ ধারা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
-
জম্মু-কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদি, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ২৫, ২০২১ ১৪:৩৫জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ১৪ টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
মুকুল রায়কে ‘পিএসি’র সদস্য করার চেষ্টা 'মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ছলনা': বিজেপি
জুন ২৫, ২০২১ ১২:১৮ভারতের পশ্চিমবঙ্গে বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র (পিএসি) সদস্য করার চেষ্টাকে 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছলনা' বলে মন্তব্য করেছে বিজেপি। আজ (শুক্রবার) রাজ্য বিজেপি’র সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীর: রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার কী প্রয়োজন ছিল?-মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ২৪, ২০২১ ১৪:৫১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু-কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? মানুষের তো আগে স্বাধীনতা চাই। স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে সব স্বাধীনতাই তো চলে যায়। এটা দেশের জন্য কাজে আসে নি।’ তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পৃথক রাজ্যের দাবি জানানোয় এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ
জুন ২৪, ২০২১ ১৩:৫৯ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানানোয় এবার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করলো তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) নিউ জলপাইগুড়ি থানায় ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীস প্রমাণিক ওই অভিযোগ জানান।
-
পশ্চিমবঙ্গে উপনির্বাচন করার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ২৩, ২০২১ ১৪:৫৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাজ্যে উপনির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সতর্কতা
জুন ২৩, ২০২১ ১৩:৫৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০। আজ (বুধবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
পশ্চিমবঙ্গে পৃথক রাজ্যের দাবি জানানোয় দুই বিজেপি এমপি’র বিরুদ্ধে এফআইআর দায়ের
জুন ২২, ২০২১ ১৪:০৯ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোয় বিজেপির জন বার্লা এমপি ও সৌমিত্র খাঁ এমপি’র বিরুদ্ধে থানায় এফআইআর করেছে তৃণমূল। জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে বলে দাবি জানিয়েছেন। অন্যদিকে, সৌমিত্র খাঁ জঙ্গলমহল রাজ্যে গঠনের দাবি তুলেছেন। উভয়ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় অনুন্নয়নের অভিযোগ করেছেন ওই বিজেপি নেতারা।
-
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন রাহুল গান্ধী, পাল্টা মন্তব্য বিজেপির
জুন ২২, ২০২১ ১৩:৩১ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি দেশে করোনার তৃতীয় ঢেউ আসার আগে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। আজ (মঙ্গলবার) রাহুল গান্ধী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।