-
রাহুল গান্ধীর বিদেশ সফরকে কেন্দ্র করে বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে: কংগ্রেস
ডিসেম্বর ২৮, ২০২০ ২২:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসের আগে দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী বিদেশ সফরে যাওয়ায় বিজেপি’র পক্ষ থেকে সমালোচনাকে খারিজ করে দিয়েছেন কংগ্রেস নেতারা। গতকাল (রোববার) রাহুল ইতালি সফরে গেছেন। সেখানে তিনি তাঁর নানির সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে।
-
করোনা ভ্যাকসিনে গরুর রক্ত থাকার অভিযোগ, রাষ্ট্রপতিকে চিঠি দিলেন হিন্দু মহাসভা নেতা স্বামী চক্রপাণি
ডিসেম্বর ২৮, ২০২০ ১৭:২৯ভারতে হিন্দু মহাসভার নেতা স্বামী চক্রপাণি বিতর্কিত মন্তব্যে করোনাভাইরাসের ভ্যাকসিনে ‘গরুর রক্ত’ মেশানো আছে বলে দাবি করেছেন। সেজন্য ভারতে ওই ভ্যাকসিন ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন। স্বামী চক্রপাণি এ ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন।
-
ভারতে কৃষক আদোলনের জেরে ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত
ডিসেম্বর ২৮, ২০২০ ১৬:২৭ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরে পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ১৭৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
-
ভারতে ৪ মাসে বিজেপি জোট ছেড়েছে ৪টি দল, ৬ বছরে ১৯ দলের ধাক্কা
ডিসেম্বর ২৮, ২০২০ ১২:২১ভারতে নয়া কৃষি আইন এবং কৃষক আন্দোলন ইস্যুতে রাজস্থানে বিজেপি’র বন্ধু দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের মনোভাবে ক্ষুব্ধ হয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ত্যাগ করেছে। ‘আরএলপি’ সভাপতি হনুমান প্রসাদ বেনিওয়াল ‘এনডিএ’ ছাড়ার ঘোষণা করেছেন। এ নিয়ে গত চার মাসে ‘এনডিএ’ থেকে চারটি দল বেরিয়ে গেছে।
-
কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে: শিবেসেনা
ডিসেম্বর ২৭, ২০২০ ১৭:৫৯ভারতে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। আজ (রোববার) দলীয় মুখপত্র ‘সমানা’য় একটি বিশেষ নিবন্ধের মাধ্যমে তিনি ওই মন্তব্য করেছেন।
-
কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য এমপি তহবিলের টাকা কেড়ে নিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ২৭, ২০২০ ১৪:৪৮সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগে সাংসদ কোটায় প্রত্যেক এমপিকে বছরে পাঁচ কোটি টাকা করে দেওয়া হতো জনকল্যাণে ব্যয় করার জন্য। কিন্তু যখন থেকে করোনা শুরু হয়েছে, এই পাঁচ কোটি টাকা নরেন্দ্র মোদি সরকার কেড়ে নিয়েছে।’ তিনি আজ (রোববার) ডায়মন্ডহারবারের কেল্লার মাঠে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
কৃষি আইন নিয়ে চাপের মুখে কেন্দ্রীয় সরকার, ‘এনডিএ’ জোট ছাড়ল আরএলপি, দল ত্যাগ করলেন বিজেপি নেতা
ডিসেম্বর ২৬, ২০২০ ১৯:০৯ভারতে নয়া কৃষি আইন নিয়ে বিবাদের জেরে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ত্যাগ করল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। আজ (শনিবার) দলটির প্রধান হনুমান বেনিওয়াল এমপি ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। এরআগে পঞ্জাবের শিরোমনি অকালি দলও কৃষি আইনের প্রতিবাদে ‘এনডিএ’ ত্যাগ করেছে। এভাবে পরপর জোটসঙ্গীরা ‘গেরুয়া শিবির’ ছেড়ে বেরিয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার কার্যত চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
অসমে অনুপ্রবেশ ও বন্যাজনিত সমস্যা বিজেপিই বন্ধ করতে পারে: অমিত শাহ
ডিসেম্বর ২৬, ২০২০ ১৬:৪২ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, অসমের সবচেয়ে বড় দুটি সমস্যা হল ‘অনুপ্রবেশ’ এবং বন্যা। কংগ্রেস এবং অন্যান্য দল কী অনুপ্রবেশ বন্ধ করতে পারে? কেবল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারই ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারে। তিনি আজ (শনিবার) বিজেপিশাসিত অসমে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
সরকার পতনের জন্য বিজেপি মুসলিমদের ব্যবহার করছে : অশোক গেহলট
ডিসেম্বর ২৬, ২০২০ ১৫:১২রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি’র সমালোচনা করে বলেছেন, নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট দেয় না কিন্তু সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। গতকাল (শুক্রবার) কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ওই মন্তব্য করেন।
-
কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উদ্বেগ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে ৭ এমপি'র চিঠি
ডিসেম্বর ২৫, ২০২০ ১৮:১২ভারতের কেন্দ্রীয় সরকারের করা নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলনে উদ্বেগ প্রকাশ করে এবার মার্কিন সাংসদদের একটি গোষ্ঠী সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন।