-
পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডবে নিহত ৭২, কোলকাতা বিমানবন্দরের রানওয়ে পানিমগ্ন
মে ২১, ২০২০ ১৪:৫১ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তথ্য জানিয়েছেন।
-
জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় বিএসএফের ২ জওয়ান ও ১ পুলিশ নিহত, অস্ত্র লুট
মে ২১, ২০২০ ১২:৩৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় রানা মণ্ডল ও জিয়াউল হক নামে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের দুই জওয়ান নিহত হয়েছেন। ৩৭ নম্বর ব্যাটেলিয়ানের নিহত ওই জওয়ানরা কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
-
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু: 'আজ যেটা হল, সেটা ধ্বংস'
মে ২০, ২০২০ ২১:০০ভারতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় কয়েকটি জেলা। এরমধ্যে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির অবস্থা ভয়াবহ। কোলকাতা তিনজনসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
-
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
মে ২০, ২০২০ ১৫:৫৫ভারতে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আজ (বুধবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাসহ রাজ্যের বিভিন্নস্থানে গাছাপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
-
ভারতে ২৪ ঘণ্টায় করোনার নয়া সংক্রমণ ৫৬১১, মৃত ১৪০: স্বাস্থ্য মন্ত্রণালয়
মে ২০, ২০২০ ০৮:৫৭ভারতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছে এবং একইসময়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে এ পর্যন্ত করোনভাইরাসজনিত কারণে ৩ হাজার ৩০৩ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ৭৫০ জনে পৌঁছেছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত ৪২ হাজার ২৯৮ জন রোগী সুস্থ হয়েছে।
-
ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মে ১৯, ২০২০ ১৪:৪৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলমান করোনা বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াল, মৃত ৩১৬৩, সুস্থ ৩৯,১৭৪
মে ১৯, ২০২০ ০৮:৪০ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১ হাজার ১৩৯। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। করোনার প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জন মারা গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ৩৯ হাজার ১৭৪ জন সুস্থ হয়েছে।
-
কনটেইনমেন্ট জোনে জমায়েত: বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ
মে ১৮, ২০২০ ১৭:০৩ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে লকডাউনের মধ্যে কনটেইনমেন্ট জোন উপেক্ষা করে জমায়েত করার অভিযোগে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। আজ (সোমবার) বনগাঁ শহর তৃণমূলের সভাপতি ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান ওই অভিযোগ জানিয়েছেন।
-
২১ মে আক্রান্ত এলাকা ছাড়া সব বড় দোকান খুলবে, বাস চলবে: মমতা
মে ১৮, ২০২০ ১৫:২৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার নতুন করে ৩১ মে পর্যন্ত যে লকডাউন ঘোষণা করেছে আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এখানেও তা চালু রাখব। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নাবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে সর্বোচ্চ ৫,২৪২ শনাক্তের দিনে মৃত্যু ১৫৭, চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু
মে ১৮, ২০২০ ১০:৩৫ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৫৭ জনে পৌঁছল। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’হাজার ৭১৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩৬ হাজার ৮২৪ জন।