ভারত
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০

    মে ১৭, ২০২০ ০৮:৪৪

    ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯২৭। এছাড়া, গত একদিনে ১২০ জন মারা গেছে। করোনায় এপর্যন্ত মোট ২ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ৩৪ হাজার ১০৯ জন সুস্থ হয়েছে।

  • আলীগড় বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দাবি

    আলীগড় বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দাবি

    মে ১৬, ২০২০ ১৪:৫৫

    ভারতে করোনাজনিত পরিস্থিতিতে একটানা লকডাউন চলতে থাকায় ঘরে ফেরানোর দাবি জানিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া ছাত্র-ছাত্রীরা। সেখানে পশ্চিমবঙ্গের কমপক্ষে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পাঠানো হয়েছে।

  • উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ পরিযায়ী শ্রমিক নিহত, প্রধানমন্ত্রীর শোক

    উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ পরিযায়ী শ্রমিক নিহত, প্রধানমন্ত্রীর শোক

    মে ১৬, ২০২০ ০৯:১৭

    ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত ও ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আজ (শনিবার) ভোর সাড়ে ৩ টা নাগাদ উত্তর প্রদেশের অরাইয়াতে জাতীয় সড়কের উপরে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ

    উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ

    মে ১৫, ২০২০ ১৪:৩৬

    ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না। কেবলমাত্র খালি গলাতেই আজান দিতে হবে। আজ (শুক্রবার) আজান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়ে উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্ট ওই নির্দেশ দিয়েছে।

  • সিএএ-বিরোধীদের মুক্তি দিতে ভারতের প্রতি মার্কিন কমিশনের আহ্বান

    সিএএ-বিরোধীদের মুক্তি দিতে ভারতের প্রতি মার্কিন কমিশনের আহ্বান

    মে ১৫, ২০২০ ১১:২৩

    মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) ভারতকে সিএএ আইনের বিরোধিতাকারী বন্দিদের মুক্তি দিতে বলেছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ওই কমিশন নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশে বলেছে, ভারতের উচিত এই জাতীয় বন্দিদের মুক্তি দেওয়া যারা তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছিল।

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত ১৩৪

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত ১৩৪

    মে ১৪, ২০২০ ০৯:১১

    ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার তিন জনে পৌঁছেছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৫৪৯ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে, করোনা আক্রান্ত ৩ হাজার ৭২২ নতুন রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২৬ হাজার ২৩৫ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।

  • বাংলায় রমজান মাসে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মমতা

    বাংলায় রমজান মাসে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মমতা

    মে ১৩, ২০২০ ১৪:৪২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র নাম উল্লেখ না করে বলেছেন, ‘রমজান মাস চলছে। কেউ কেউ বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলায় দাঙ্গাবাজ কিছু রাজনৈতিক দল আছে তাঁরা দাঙ্গা করে বেড়ায়। প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে বলেছি, যে দাঙ্গা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউকে ছাড়া হবে না। অশান্তি করলেই গ্রেফতার করা হবে।’

  • ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা, সমালোচনা বিরোধীদের

    ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা, সমালোচনা বিরোধীদের

    মে ১৩, ২০২০ ১১:০০

    ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে স্বনির্ভরতার লক্ষ্যে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লাখ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তার তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। কোথায়, কোন খাতে, কত টাকা কীভাবে খরচ হবে, প্রধানমন্ত্রী সে সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য না দেওয়ায় ওই ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

  • লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে: মমতা

    লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে: মমতা

    মে ১২, ২০২০ ১৫:১৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। এত বড় দুর্যোগেও দাঙ্গা করছেন, লজ্জা করে না আপনাদের!'