-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল, মৃত ২,২৯৩
মে ১২, ২০২০ ১০:১৩ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৯৩। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনা সঙ্কট থেকে নিজেকে রক্ষায় ভারত অনেকাংশে সফল হয়েছে: মোদি
মে ১১, ২০২০ ১৪:৪৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় লকডাউনসহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আজ (সোমবার) বিকেলে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
-
মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২২১ জনসহ ১,০০৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
মে ১১, ২০২০ ১১:১৮ভারতের মহারাষ্ট্রে একদিনে ২২১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার মধ্যে ২২১ পুলিশ সদস্যের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার ২০৩ জন পুলিশ সদস্য রয়েছেন। আজ (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ২১০৯
মে ১০, ২০২০ ১৪:৫০ভারতে এ পর্যন্ত ৬২ হাজার ৯৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১০৯। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত এবং ১২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এপর্যন্ত মোট ১৯ হাজার ৩৫৮ জন সুস্থ হয়েছেন। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
তাবলিগ জামাতের ২,৪৪৬ সদস্যকে ছেড়ে দেয়ার নির্দেশ দিল দিল্লি সরকার
মে ১০, ২০২০ ১০:৫৯ভারতের দিল্লি সরকার তাবলিগ জামাতের দুই হাজার ৪৪৬ সদস্যকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে সমস্ত জেলা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশসহ তাঁরা তাদের বাড়ি ছাড়া যাতে অন্য কোথাও না অবস্থান করেন তাও নিশ্চিত করতে বলেছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কেএস মীনা এসংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।
-
পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতার উদ্দেশে অমিত শাহ’র চিঠি: তৃণমূলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
মে ০৯, ২০২০ ১৫:০০ভারতে লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
-
ভারতে বিএসএফ, সিআরপিএফ ও পুলিশের ১১০০ সদস্য করোনায় আক্রান্ত
মে ০৯, ২০২০ ০৭:৩৭ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে শুরু করে দিল্লি পুলিশের ১১০০ জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, আধাসামরিক বাহিনী বিএসএফ, সিএপিএফ, এসপিআরএফ, আইটিবিপি এবং দিল্লি পুলিশের ১ হাজার একশ’র বেশি জওয়ান করোনা সংক্রমিত হয়েছে। যে গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ হিসেবে কাজ করা জওয়ানদের পক্ষে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার, ৮ দিনে ৪৩ শতাংশের মৃত্যু
মে ০৮, ২০২০ ১৪:১২ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৪২ জনে। করোনা সংক্রমণের কারণে এ পর্যন্ত ১ হাজার ৮৮৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯০ জন করোনা রোগী বেড়েছে এবং ১০৩ জন মারা গেছে। এপর্যন্ত ১৬ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালগাড়ি ট্রেনের ধাক্কায় ১৫ পরিযায়ী শ্রমিক নিহত
মে ০৮, ২০২০ ১০:০১ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ জেলায় মালগাড়ির ধাক্কায় ১৫ পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আজ (শুক্রবার) সকাল পাঁচটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।
-
উত্তর প্রদেশে অস্থায়ী কারাগারে তাবলিগ জামাত নেতার মৃত্যু, তদন্তের নির্দেশ
মে ০৭, ২০২০ ১৪:১৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের জৌনপুর জেলা তাবলিগ জামাতের আমীর নাসিম আহমেদ (৬৫) অস্থায়ী কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।