ভারত
  • করোনাবিরোধী সরঞ্জাম না কিনে  ইসরাইল থেকে অস্ত্র কিনছে ভারত

    করোনাবিরোধী সরঞ্জাম না কিনে ইসরাইল থেকে অস্ত্র কিনছে ভারত

    মার্চ ২৭, ২০২০ ১২:৪৪

    ভারতে করোনাবিরোধী সরঞ্জামের তীব্র ঘাটতির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইহুদিবাদী ইসরাইল থেকে শত শত কোটি ডলারের অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে যখন করোনাবিরোধী লড়াইয়ে স্বাস্থ্যসেবার জন্য একান্ত প্রয়োজনীয় মুখোস বা মাস্ক কিংবা সুরক্ষা বা প্রোটেকটিভ সরঞ্জামের যখন মারাত্মক ঘাটতি রয়েছে তখন এ অস্ত্র কেনার সিদ্ধান্ত নিলেন মোদি।

  • করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল ভারত

    করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল ভারত

    মার্চ ২৬, ২০২০ ১৪:৫৫

    ভারতের কেন্দ্রীয় সরকার করোনাজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এতদিন ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। এবার আগামী তিনমাস তাদেরকে অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম এবং অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে।

  • ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩, আক্রান্ত ৬০০

    ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩, আক্রান্ত ৬০০

    মার্চ ২৬, ২০২০ ০৯:০৭

    ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৫৯৩। এদের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই ওই তথ্য জানিয়েছে। যদিও বেসরকারি তথ্যে প্রকাশ, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪৯ এবং মৃতের সংখ্যা ১৫।

  • বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে: কংগ্রেস

    বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে: কংগ্রেস

    মার্চ ২৫, ২০২০ ১৪:৫৫

    ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত মন্তব্য করা হয়েছে।

  • লকডাউন না মানলে প্রয়োজনে গুলির হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

    লকডাউন না মানলে প্রয়োজনে গুলির হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

    মার্চ ২৫, ২০২০ ১১:১১

    করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর থাকা লকডাউন অমান্য করলে প্রয়োজনে গুলিবর্ষণের আদেশ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গতকাল (মঙ্গলবার) রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে মানুষজনকে এসময় বাসায় থাকতে অনুরোধ করেছেন। এরপরেই লকডাউন অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন কে চন্দ্রশেখর রাও।

  • এই ২১ দিন সামলাতে না পারলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে: মোদি

    এই ২১ দিন সামলাতে না পারলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে: মোদি

    মার্চ ২৪, ২০২০ ১৭:৫৪

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জনতা-কারফিউ’র পর এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী- আজ মধ্যরাত থেকে ভারতের প্রতিটি রাজ্যে ও জেলায় লকডাউন কার্যকর হবে।

  • প্রায় ৮ মাস পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    প্রায় ৮ মাস পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    মার্চ ২৪, ২০২০ ১৪:১২

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ প্রায় আট মাস পরে মুক্তি পেয়েছেন। আজ (মঙ্গলবার) বন্দিদশা থেকে মুক্তি পান তিনি। জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনে অভিযোগ প্রত্যাহার করার পরে প্রশাসন থেকে আজই তার মুক্তির আদেশ জারি করা হয়েছিল।

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০, মৃত ১০, লকডাউন ৫৪৮ জেলা

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০, মৃত ১০, লকডাউন ৫৪৮ জেলা

    মার্চ ২৪, ২০২০ ০৮:৪৯

    ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৪৮ জেলায় লকডাউন করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

  • ভারতে করোনাভাইরাসের ঝুঁকি, সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি

    ভারতে করোনাভাইরাসের ঝুঁকি, সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি

    মার্চ ২৩, ২০২০ ১৪:৪২

    করোনার ভাইরাসের ক্রমবর্ধমান ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারতের সংসদের উভয়কক্ষের কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনার বিপদকে সামনে রেখে আজ (সোমবার) ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংসদের বাজেট অধিবেশন ৩ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু তার আগেই সংসদের কাজকর্ম স্থগিত করা হল।