ইরানি কুস্তিগির দল আমেরিকায় যাচ্ছে না; প্রীতি ম্যাচ বাতিল
-
আলী রেজা দাবির
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুস্তি ফেডারেশনের প্রধান আলী রেজা দাবির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় কুস্তি দলের মধ্যে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।
আমেরিকার কুস্তি ফেডারেশনের প্রধান ব্রুস বাউমগার্টনারকে এক চিঠিতে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছয় ইরানি কুস্তিগিরের ভিসা ইস্যু না করায় পুরো টিম আমেরিকা সফর না করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেছেন, আমেরিকার এই পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে প্রীতি ম্যাচ হচ্ছে না।
ইরানের কুস্তি ফেডারেশনের প্রধান আরও জানিয়েছেন, তারা কুস্তি দলের সব সদস্যের ভিসার জন্য সব কাগজপত্র জমা দিয়েছিলেন এবং ভিসা পেতে নিয়মিত যোগাযোগ করেছেন। কিন্তু আমেরিকা ভিসা দেয়নি।
আমেরিকার টেক্সাসে আগামী ১২ ফেব্রুয়ারি দুই দেশের জাতীয় কুস্তি দলের মধ্যে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।