আমেরিকা এখনও উল্লেখযোগ্য ও আন্তরিক কোনো পদক্ষেপ নেয়নি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103468-আমেরিকা_এখনও_উল্লেখযোগ্য_ও_আন্তরিক_কোনো_পদক্ষেপ_নেয়নি_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে আন্তরিক ও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আজ (রোববার) ইরানের আইআরআইবি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৫:২৫ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে আন্তরিক ও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আজ (রোববার) ইরানের আইআরআইবি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমাদের প্রতিপক্ষ কী পদক্ষেপ নিল তা গুরুত্বপূর্ণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ হতে হবে দৃশ্যমান ও বাস্তব।

আমেরিকা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ইরানকে শর্ত দিয়েছে বলে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি যে দাবি করেছেন সে প্রসঙ্গে আব্দুল্লাহিয়ান বলেন, এখন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে ইরানের কাছে কোনো শর্তের কথা জানানো হয়নি। আসলে এখনও পূর্বশর্ত বলে কোনো কিছু নেই। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আলোচনা এগোচ্ছে এবং একটি ভালো সমঝোতায় পৌঁছাতে আলোচনা করা হচ্ছে যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থ নিশ্চিত হয়।

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে জো বাইডেন কিছু ছাড় দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েনা আলোচনার ফলাফল এবং সেখানে কী ধরণের সমঝোতা হয় সেটা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।