ইসরাইলের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i106816-ইসরাইলের_কেন্দ্রস্থলে_হামলার_হুমকি_দিলেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে। তিনি আজ (সোমবার) জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০২২ ১১:২৫ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে। তিনি আজ (সোমবার) জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শত্রুর যেকোনো বিদ্বেষী তৎপরতার জবাব দেওয়া হবে। ইসরাইলের সব ধরণের তৎপরতার ওপর ইরানের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক নজর রেখেছে বলে জানান রায়িসি। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা পশ্চিম এশিয়াসহ গোটা বিশ্বেই আলোচিত।

সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে ইব্রাহিম রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই বাহিনী বিশ্বের সব বঞ্চিত ও নির্যাতিত মানুষের আস্থা ও আশার স্থলে পরিণত হয়েছে। কারণ ইসলামি ইরানের নীতিতে মজলুমদের প্রতি সমর্থনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সেনাবাহিনীর জন্য শাপে বর হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, সেনাবাহিনী মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং নিজেদের শক্তি বাড়াতে কাজে লাগিয়েছে। সামরিক শিল্পের উন্নয়নে এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কাজে লেগেছে বলে তিনি জানান।

ইরানে প্রতিবছর ফার্সি ২৯ ফারভারদিন মোতাবেক ১৮ এপ্রিল সেনাবাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।