ইরান-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা; প্রতিক্রিয়া দেখাল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i111372-ইরান_সংশ্লিষ্ট_কোম্পানিগুলোর_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_প্রতিক্রিয়া_দেখাল_তেহরান
ইরান-সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০২২ ০৩:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরান-সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।

ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ছয়টি বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর গতকাল (সোমবার) আলাদা আলাদা বিবৃতিতে যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সেগুলার চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের।

এছাড়া পানামার পতাকাবাহী ‘গ্লোরি হারভেস্ট’ নামের একটি তেল ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মূলত তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছেন।অথচ বাইডেন নিজেই এর আগে বলে এসেছিলেন যে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।