সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একটি সাধারণ কৌশল বের করতে হবে: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, উগ্রবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী একটি সাধারণ কৌশল প্রয়োজন।
আজ (মঙ্গলবার) ‘ওসলো ফোরাম’২০১৬ দেয়া ভাষণে জারিফ বলেন, সবাইকে এটা বুঝতে হবে যে, সন্ত্রাসবাদ একটি আন্তার্জাতিক সমস্যা। ফলে এর সমাধানের জন্য একটি আন্তার্জাতিক সমাধানের প্রয়োজন।
তিনি বলেন, সন্ত্রাসবাদকে অস্ত্র বা বিনাশ হিসেবে ব্যবহার করা হলে তা হবে সব দেশের জন্য ক্ষতিকর। ইরানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ কেবলমাত্র সামরিক রাজনৈতিক বা অর্থনৈতিক উপায়ে নির্মূল করা যাবে না। বরং এর জন্য দরকার একটি সাংস্কৃতিক এবং আদর্শগত পদ্ধতি।
জারিফ বলেন, কিছু লোক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়ার কারণ নির্নয়ে এই পদ্ধতি ব্যবহার করতে হবে। ইইউ দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ওসলো ফোরামে অংশ নিতে একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ গতকাল (সোমবার) নরওয়েতে পৌঁছান।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪