ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আহলে বাইতের জীবনী বর্ণনাকারীদের সাক্ষাত
https://parstoday.ir/bn/news/iran-i132894-ইরানের_সর্বোচ্চ_নেতার_সঙ্গে_আহলে_বাইতের_জীবনী_বর্ণনাকারীদের_সাক্ষাত
আহলে বাইতের সদস্যদের জীবন ও কর্ম বর্ণনাকারীদের একটি দল আজ (বুধবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৪ ১২:১২ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

আহলে বাইতের সদস্যদের জীবন ও কর্ম বর্ণনাকারীদের একটি দল আজ (বুধবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন।

হজরত ফাতিমা জাহরা (সা. আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে এই সাক্ষাতের আয়োজন করা হয়।

সাধারণত প্রতি বছর এই দিবসটি উপলক্ষে সর্বোচ্চ নেতার সঙ্গে আহলে বাইতের জীবন ও কর্ম বর্ণনাকারীদের সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

আহলে বাইতের জীবন ও কর্ম বর্ণনাকারীকে আরবিতে 'মাদ্দাহ' বলা হয়। তারা বিভিন্ন উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে দরদের সঙ্গে পবিত্র আহলে বাইতের সদস্যদের জীবনের নানা ঘটনা ও সুখ-দুঃখের বর্ণনা তুলে ধরেন। তাদের বর্ণনা এতটাই প্রভাব ফেলে যে, উপস্থিত জনতা কাঁদতে শুরু করেন।         

বিস্তারিত আসছে...

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।