নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব
https://parstoday.ir/bn/news/iran-i135102-নির্বাচনে_ইরানি_জনগণের_স্বতঃস্ফূর্ত_অংশ_গ্রহণ_মার্কিন_হস্তক্ষেপকামী_নীতির_বিরুদ্ধে_শক্ত_জবাব
ইসলামি প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্রের বিরোধীদের আবারো চরমভাবে হতাশ করেছে। ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার
    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার

ইসলামি প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্রের বিরোধীদের আবারো চরমভাবে হতাশ করেছে। ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার (১ মার্চ) ইরানের জনগণের ব্যাপক মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইরান জুড়ে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচন ১৬ ঘণ্টার পর অতিরিক্ত কিছু সময় বাড়িয়ে রাত ১২টায় শেষ হয়।

নির্বাচনের কিছুদিন আগে যেমনটি ইরানের আগের নির্বাচনের মতো হয়ে থাকে আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপকামী বিবৃতিতে দাবি করেছিলেন যে ইরানের নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবে না।  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইরানি বিষয়ে দেশটির বিশেষদূতসহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ইরানের নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার দাবি করেন, আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে।

আমেরিকান নির্বাচন ব্যবস্থার সুস্পষ্ট দুর্বলতা উল্লেখ না করে মিলার দাবি করেন যে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় একটি অগণতান্ত্রিক এবং অস্বচ্ছ নির্বাহী, নির্বাচনী ও বিচার ব্যবস্থা রয়েছে। মিলার তার বিবৃতিতে তিনি দাবি করেন যে ইরান সরকার এই নির্বাচনগুলোকে গণতন্ত্রের প্রদর্শন হিসাবে ব্যবহার করতে চায় এবং ইরানের জনগণ জানে যে এই নির্বাচনগুলো এগুলোর ফলাফল যাই হোক না কেন এটি তাদের স্বার্থে কোনো কাজে আসবে এবং আমরাও ইরানি জনগণের সঙ্গে একমত।

ইরান বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি ইরানের সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে দাবি করেন যে  আমরা স্বাধীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের লড়াইয়ে ইরানি জনগণের পাশে দাঁড়াবো। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষ্ঠুর  এবং অন্যায় নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমেরিকার কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বিবৃতি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে অংশগ্রহণে জনগণকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা, বাইরের শত্রুদের নেতৃত্বে এই নির্বাচনগুলোকে বয়কট করার জন্য একটি বিস্তৃত ইরানবিরোধী প্রচারণার একই সময়  কিছু দেশীয় উগ্র গোষ্ঠী এবং ব্যক্তি নির্বাচন বিরোধী তৎপরতা চালিয়েছে। নির্বাচন বিরোধী এত ব্যাপক তৎপরতা সত্ত্বে এই নির্বাচনে প্রায় ২৫ মিলিয়ন ইরানি জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে এটি বিরোধীদের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে।

প্রকৃতপক্ষে সমস্ত অর্থনৈতিক চাপ ও তাদের জীবন যাত্রার নানা অভিযোগ সত্ত্বেও ইরানের জনগণ দেশের সম্মান রক্ষা করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং এভাবে ইসলামি ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র ব্যর্থ করতে  তারা সফল হয়েছে।

নির্বাচনে ইরানি জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ছিল এই যে যদিও তারা ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক চাপে রয়েছে তবে ইরানবিরোধী আন্দোলন এবং ইসলামি সরকার ব্যবস্থাকে দুর্বল করার শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা অনেক বেশি তৎপর  এবং ব্যাপক সতর্ক আছে।#

পার্সটুডে/এমবিএ/ ২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।