আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল হাজিজাদেহ শহীদ
-
আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল হাজিজাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির আইআরজিসি'র কেন্দ্রগুলোর একটিতে ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠীর নৃশংস ও সন্ত্রাসী আগ্রাসন এবং অপরাধের পর আইআরজিসি'র এরোস্পেস বিভাগের বীর ও প্রখ্যাত কমান্ডার মেজর জেনারেল হাজিজাদেহসহ এই বাহিনীর আরো কিছু কমান্ডার শহীদ হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই অক্লান্ত মুজাহিদ জেনারেল যিনি তার পবিত্র জীবন বিশেষ করে আইআরজিসি এরোস্পেস ফোর্সের ১৬ বছরের বিজ্ঞ ও কর্তৃত্বপূর্ণ কমান্ডের সময় ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের অন্যতম বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইসলামী ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে অগ্রগতি, উদ্ভাবন এবং কর্তৃত্বের প্রতীক। জিহাদি চেতনা, সততা, বুদ্ধিমত্তা, নম্রতা এবং আন্তরিকতার সাথে তিনি এই সম্মানিত বাহিনীকে দেশের প্রতিরোধের অন্যতম প্রধান স্তম্ভ এবং শত্রুর পক্ষে একটি কাঁটাতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, এই সম্মানিত কমান্ডার এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শহীদ কমান্ডার এবং এবং তাদের বিশ্বস্ত ও উদ্যোগী সহচর এবং সহযোদ্ধাদের শাহাদাত ইহুদিবাদী শাসনের সন্ত্রাসী প্রকৃতি এবং ইসলামি বিপ্লবের ফিল্ড কমান্ডারদের প্রতি তাদের ভয়কে আরও প্রকাশ করে দিয়েছে। নিঃসন্দেহে এই অপরাধমূলক কাজ কেবল ইরানী জাতি এবং বিপ্লবী গার্ড বাহিনীর অবিচল পথকে ব্যাহত করবে না বরং কঠোর প্রতিশোধ নেওয়ার এবং আল্লাহর পথে মুজাহিদিনদের গৌরবময় পথ অব্যাহত রাখার দৃঢ় সংকল্পকেও শক্তিশালী করবে।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।