তেহরানের ইনকিলাব স্কয়ারে সমাবেশ
দাঙ্গা-সহিংসতার নিন্দায় আগামীকাল গোটা ইরানজুড়ে সমাবেশ
-
দাঙ্গার প্রতিবাদে ইরানজুড়ে সমাবেশ হবে
ইরানের প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি প্ররোচিত দেশটির অভ্যন্তরে সাম্প্রতিক দাঙ্গার নিন্দা জানাতে আগামীকাল সোমবার দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের জুনে ১২ দিনের আগ্রাসনে ব্যর্থ হওয়ার পর ইরানে সাম্প্রতিক দাঙ্গার পিছনে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল জড়িত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সাম্প্রতিক সময়ে নৃশংস দাঙ্গাবাজরা সরকারি সম্পত্তি এবং পবিত্র স্থান ধ্বংস করেছে।
পরিষদ আরও উল্লেখ করেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান অস্থিতিশীল দ্রব্যমূল্য পরিস্থিতিতে জীবিকা নির্বাহের বাস্তবতা নিয়ে যে বিক্ষোভ সেটিকে দাঙ্গা-সহিংসতা থেকে আলাদাভাবে দেখে। তবে দাঙ্গাবাজদের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনওভাবেই জনগণের জীবন ও জীবিকার প্রতি হতে পারে না।
কাউন্সিল জানিয়েছে, রাজধানী তেহরানের সমাবেশ অনুষ্ঠিত হবে ইনকিলাব স্কয়ারে।
পার্সটুডে/জিএআর/১২