ইসলামী বিপ্লব আমেরিকার মিথ্যা অহংকার চূর্ণ করে দিয়েছে: ইরানের সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i156356-ইসলামী_বিপ্লব_আমেরিকার_মিথ্যা_অহংকার_চূর্ণ_করে_দিয়েছে_ইরানের_সেনাবাহিনী
পার্সটুডে– ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইসলামী বিপ্লব যুক্তরাষ্ট্রের মিথ্যা অহংকার চূর্ণ করে দিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৬ ১৫:৫৬ Asia/Dhaka
  • সাইয়্যারি
    সাইয়্যারি

পার্সটুডে– ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইসলামী বিপ্লব যুক্তরাষ্ট্রের মিথ্যা অহংকার চূর্ণ করে দিয়েছে।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বৃহস্পতিবার উত্তর ইরানের আনজালি মুক্ত বাণিজ্য অঞ্চলে শহীদদের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, গোটা অঞ্চলে দাম্ভিক শক্তির আধিপত্য অবসানে ইসলামী বিপ্লবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই আমাদের ওপর সবচেয়ে কঠোর ও অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু জনগণের সমর্থনে এই বিপ্লব এগিয়ে গেছে। দৃঢ়ভাবে ষড়যন্ত্র মোকাবেলা করেছে, শত্রুকে মোকাবেলায় নিজের বুক পেতে দিয়েছে, ইরানি জাতি নিজেদের রক্ত ও সম্পদ উৎসর্গ করেছে, কিন্তু নেতৃত্বের পাশে থেকেছে—যাতে বিপ্লব জীবন্ত থাকে।

তিনি বলেন, ইরানি জাতির সহযোগিতায় ইসলামী বিপ্লব আমেরিকাকে অপমান-অপদস্থ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, জনগণের ঐক্য নষ্ট করা ও ইসলামী বিপ্লবের স্বাধীনতা ভেঙে দেওয়ার লক্ষ্যে আমেরিকা ও বিশ্বের দাম্ভিক শক্তি নানা পদ্ধতি গ্রহণ করেছে, কিন্তু তারা সফল হতে পারে নি।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন