যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিরাট ক্ষতি হবে: অ্যাডমিরাল সাইয়্যারি
https://parstoday.ir/bn/news/iran-i156532-যুদ্ধের_ক্ষেত্রে_শত্রুর_বিরাট_ক্ষতি_হবে_অ্যাডমিরাল_সাইয়্যারি
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী শত্রুদের হুমকি সম্পর্কে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বদা যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং যদি কিছু ঘটে,তাহলে শত্রু অবশ্যই বিরাট ক্ষতির সম্মুখীন হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৬ ১৭:০৩ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি

পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী শত্রুদের হুমকি সম্পর্কে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বদা যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং যদি কিছু ঘটে,তাহলে শত্রু অবশ্যই বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

পার্সটুডে অনুসারে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান এবং উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি আজ বুধবার  ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর জোর দিয়ে এক বক্তৃতায় বলেন,  আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে দাঁড়িয়েছি তা স্থলে হোক আকাশে হোক বা সমুদ্রে হোক এবং সেনাবাহিনী যেকোনো হুমকির মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত।

ইরানের বিরুদ্ধে শত্রুদের জ্ঞানীয় এবং সম্মিলিত যুদ্ধের কথা উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী উল্লেখ করেছেন, ইরানের অবগত এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন কর্মকর্তা এবং জনগণ শত্রুর কৌশল মোকাবেলা করার সমাধান জানেন এবং ঐক্য সহানুভূতি এবং সংহতির সাথে সময়োপযোগীভাবে শত্রুর প্রতি জবাব দেবেন।

১২ জানিয়ারির মহাকাব্যে শত্রুদের চক্রান্ত পরাজিত করার প্রভাবের কথা উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, যখন শত্রুরা অন্যান্য ক্ষেত্রে ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়, তখন তারা নরম ও সম্মিলিত যুদ্ধক্ষেত্রে চাপ প্রয়োগ করে; কিন্তু ইরানের সচেতন জনগণ জানেন যে বর্তমান পরিস্থিতির সমাধান হলো ঐক্য, সংহতি এবং সহানুভূতি। শত্রু এই সংহতি ভাঙতে চায়;কিন্তু তারা অবশ্যই সফল হবে না। ইরানি জাতির বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টির উপর জোর দিয়ে তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের পর জনগণ আবারো ঘটনাস্থলে তাদের সচেতন উপস্থিতি প্রদর্শন করেছে এবং শত্রুর চক্রান্তকে নিরপেক্ষ করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়ক এই অঞ্চলে আমেরিকার জাহাজের উপস্থিতি সম্পর্কে বিদেশি গণমাধ্যমের তৈরি পরিবেশের কথা উল্লেখ করে বলেন, ১৯৭০ সাল থেকে তারা আমাদের ভয় দেখানোর জন্য বন্দুকযুদ্ধের কূটনীতি বাস্তবায়নের পরিকল্পনা করছে। কিন্তু ইমাম খোমেনী (রহ.) এই অঞ্চলে আমেরিকান জাহাজের উপস্থিতি সম্পর্কে বলেছেন যে,যদি আমি সেখানে থাকতাম এবং এটি দেখতাম, তাহলে আমি তাদের জুতা দিয়ে আঘাত করতাম; এই শিক্ষণীয় বাক্যটির গভীর অর্থ রয়েছে।

শত্রুদের বাজে কথার প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর বার্তা সম্পর্কে অ্যাডমিরাল সাইয়্যারি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ৮ বছর ১২ দিনের পবিত্র প্রতিরক্ষার মতোই জনগণের পূর্ণ সমর্থনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা এবং পবিত্র ব্যবস্থা রক্ষা করতে এবং সর্বোত্তম উপায়ে তার মিশন সম্পাদন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।#

পার্সটুডে/এমবিএ/এমএআর/২৮