ইরান কারো মোড়লিপনা, জুলুম ও আগ্রাসনের সামনে মাথানত করবে না: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i157636-ইরান_কারো_মোড়লিপনা_জুলুম_ও_আগ্রাসনের_সামনে_মাথানত_করবে_না_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা আমার ব্ক্তব্যের ব্যাপারে খুবই অপরিপক্ষ চিন্তাভাবনা করেছে এবং তারা চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান যুদ্ধে লিপ্ত থাকুক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৬ ১৫:৪৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (ডানে)
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (ডানে)

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা আমার ব্ক্তব্যের ব্যাপারে খুবই অপরিপক্ষ চিন্তাভাবনা করেছে এবং তারা চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান যুদ্ধে লিপ্ত থাকুক।

মেহের নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশের চিকিৎসা সেবার অবস্থা খতিয়ে দেখার সময় জনগণকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন। তিনি বলেন শত্রুরা অন্য দেশের সাথে আমাদের বিরোধ ও মতপার্থক্য জিইয়ে রাখতে চায়।  

ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো দেশ থেকে যদি আমাদের দেশে হামলা চালানোর দুঃসাহস কেউ দেখায় তাহলে আমরাও পাল্টা হামলা চালিয়ে জবাব দিতে বাধ্য হব। এই জবাব দেয়ার অর্থ এটা নয় যে ওই দেশটির সাথে আমাদের সমস্যা আছে এবং ওই দেশটির জনগণকেও আমরা কষ্ট দিতে চাই না একান্ত বাধ্য না হলে।  

তিনি বলেন, আমাদের দেশ ও জনগণের ওপর যত বেশি চাপ দেয়া হবে আমরাও ততবেশি কঠোর প্রতিক্রিয়া দেখাবো।  

পেজেশকিয়ান আরো বলেন, কোনো দেশ আমাদেরকে আঘাত করার চেষ্টা করলে আমরা সর্বশক্তি নিয়ে প্রতিরোধ করব এবং আমাদের স্বেচ্ছাসেবী ও সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি আনাচে কানাচে মোতায়েন রয়েছে। শত্রুরা আমাদের ব্যাপারে যে অলীক স্বপ্নে বিভোর রয়েছে তা তাদেরকে দুমড়ে মুচড়ে দেবে। ইরান কারো মোড়লিপনা, জুলুম ও আগ্রাসনের সামনে মাথা নত করবে না  

সর্বোচ্চ নেতা নির্বাচনের অস্থায়ী পরিষদের এই সদস্য তার বক্তব্যের শেষে বলেন, এখন আমরা যে যুদ্ধ পরিস্থিতিতে আছি তা সব দল মত ও গ্রুপের সম্মিলিত সহযোগিতায় শত্রুদের মোকাবেলা করবো এবং আমাদের ভূখণ্ড দখল করার সুযোগ কাউকে দেব না।#

পার্সটুডে/এমআরএইচ/৮