ইরানের সম্মান-মর্যাদা রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব: সেনাবাহিনী প্রধান
-
আমির হাতামি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন,পবিত্র এই ভূখণ্ডের সেনারা ইসলামী ইরানের জন্য রক্তবিন্দু পর্যন্ত লড়বে।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে,তিনি আজ বুধবার চলমান যুদ্ধে শাহাদাৎবরণকারী কমান্ডারদের শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক বার্তায় বলেছেন, বীরত্ব ও আত্মত্যাগের মুহূর্তগুলোতে সহযোদ্ধা এবং অভিজ্ঞদের উপস্থিতি হৃদয়কে দৃঢ় করে। তাবে তাদের শহীদ হওয়ার গৌরব ঈর্ষণীয়। কত বড় সৌভাগ্য যে, তারা শাহাদাতের মহান মর্যাদা অর্জন করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির উচ্চ মর্যাদায় পৌঁছেছেন।
তিনি আরও বলেন, মহান ইমাম খোমেনি (রহ.) এবং প্রিয় খামেনেয়ী (রহ.)-এর প্রকৃত অনুসারীরা মালিক আশতারের মতো শেষ রক্তবিন্দু পর্যন্ত নিজেদের মাতৃভূমি রক্ষা করবে।
যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলায় শহীদ কমান্ডারদের শেষ বিদায় অনুষ্ঠান আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।