ইরানের সশস্ত্র বাহিনী সবেমাত্র আগ্রাসী ইসরায়েলকে শাস্তি দেয়া শুরু করেছে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i157716-ইরানের_সশস্ত্র_বাহিনী_সবেমাত্র_আগ্রাসী_ইসরায়েলকে_শাস্তি_দেয়া_শুরু_করেছে_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবেমাত্র শাস্তি দেয়া শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২৬ ১৩:৩২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবেমাত্র শাস্তি দেয়া শুরু করেছে।

পার্সটুডে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, এক্স এ দেয়া এক বার্তায় লিখেছেন, ইরান কিভাবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে, শাস্তি দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চায় না সেটা আপনারা দেখেন।

তিনি বলেন, আমাদের সেনারা জানাচ্ছেন যে, ইরানের বিরামহীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ব্যাপক জায়গা জুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং তাদের নেতারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাও বিকল হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আগাম হামলা চালাবে আর সে কারণেই ইরানে হামলা চালাতে হয়েছে, কিন্তু তাদের সে দাবি ছিল ডাহা মিথ্যা।   

তিনি বলেন, তেহরান আগাম চামলা চালাতে পারে এমন মিথ্যা যুক্তি দিয়ে ইরানে হামলা চালিয়ে আমেরিকা অনেক বড় ভুল করেছে। তারা এমন এক বিপজ্জনক কাজ করেছে যার পেছনে ইসরায়েলের পরিকল্পনা ও ইন্ধন ছিল। তাদের ওই ভুলের খেসারত এখন মার্কিন জনগণকে দিতে হচ্ছে। #

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।