যুদ্ধ বন্ধের জন্য ইরানের প্রতি আহ্বান হাস্যকর: জার্মানিকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157824-যুদ্ধ_বন্ধের_জন্য_ইরানের_প্রতি_আহ্বান_হাস্যকর_জার্মানিকে_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যে দেশ হামলার শিকার হয়েছে তার প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানোটা সত্যিই হাস্যকর।
(last modified 2026-03-16T16:25:48+00:00 )
মার্চ ১৬, ২০২৬ ০০:৫০ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যে দেশ হামলার শিকার হয়েছে তার প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানোটা সত্যিই হাস্যকর।

জার্মান চ্যান্সেলরের এক আহ্বানের জবাবে তিনি এক্স পেজে এই মন্তব্য করেছেন। জার্মান চ্যান্সেলর ইরানের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, জার্মান চ্যান্সেলর ইরানকে বলেছেন যুদ্ধের অবসান ঘটাতে। এটা সত্যিই হাস্যকর। ইরানের ওপর বিনা কারণে হামলা করা হয়েছে। এখন আক্রান্ত দেশকেই তিনি বলছেন যেকোনো উপায়ে সংঘাত থামাতে।

তিনি জার্মান চ্যান্সেলরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কেন এর পরিবর্তে হামলাকারীদেরকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানাচ্ছেন না? আপনারা কেন বোমা হামলারকারী খুনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে এর জন্য জবাবদিহি করছেন না?

দুই সপ্তাহের বেশি সময় আগে ইরানের ওপর কোনো কারণ ছাড়াই হামলা শুরু করেছেন দখলদার ইসরায়েল ও আমেরিকা। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ খামেনেয়ী শাহাদাৎবরণ করেছেন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।