হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: মেজর জেনারেল নায়িনি
https://parstoday.ir/bn/news/iran-i157828-হরমুজ_প্রণালী_ইরানের_পূর্ণ_নিয়ন্ত্রণে_রয়েছে_মেজর_জেনারেল_নায়িনি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে।
(last modified 2026-03-16T12:55:50+00:00 )
মার্চ ১৬, ২০২৬ ০৯:০৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল নায়িনি
    মেজর জেনারেল নায়িনি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে।

তিনি যুদ্ধের তৃতীয় সপ্তাহের শুরুতে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংসের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের দাবি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন। নায়িনি জোর দিয়ে বলেন, শত্রুরা তাদের পরাজয় স্বীকার করেছে এবং বাস্তবতাও মেনে নিয়েছে। এখন তাদের ভাবনা হলো- কীভাবে ইসলামী প্রজাতন্ত্রের সাথে যোগাযোগ স্থাপনা করা যায় এবং কীভাবে যুদ্ধের সমাপ্তি টানা যায়। আমার এই বক্তব্যের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে।

জেনারেল নায়িনি বলেন, তারা এসব তথ্য সবার জন্য প্রকাশ না করলেও তাদের অভ্যন্তরীণ বৈঠকগুলোতে এসব বিষয় নিয়ে আলোচনা করছে এবং এসব তথ্যই সামনে আসছে।

আইআরজিসি’র মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুরা বড় বড় দাবি করছে কিন্তু সাহস থাকলে তারা সেখানে আসুক।  তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মালিকানাধীন সব নৌযানেই হামলা চালানো হয়েছে। তারা এর আগে দাবি করেছিল, তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে, জাহাজগুলোকে এসকর্ট করবে এবং অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে ও তেল সরবরাহ বজায় রাখবে, কিন্তু এখন তারা এলাকা ছেড়ে চলে গেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।