পারস্য উপসাগরীয় দেশগুলোকে বলির পাঠা বানিয়েছে যুক্তরাষ্ট্র: অ্যাডমিরাল তাংসিরি
-
অ্যাডমিরাল তাংসিরি
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি পারস্য উপসাগরীয় দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তাদের নিজেদের স্বার্থে আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরায়েল কখনোই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে না।
ইরানের এই কমান্ডার বলেন, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য আপনাদের বলির পাঠা বানিয়েছে। বহু বছর ধরেই আমরা আপনাদের এই বিষয়ে সতর্ক করেছি। কিন্তু তাতে লাভ হয় নি।
মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করা এবং যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে বিতাড়িত করাই সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।