ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে: আরাকচির হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i158060-ইরানের_অবকাঠামোকে_লক্ষ্যবস্তু_করায়_ইসরায়েলকে_চড়া_মূল্য_দিতে_হবে_আরাকচির_হুঁশিয়ারি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের অবকাঠামোকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একইসঙ্গে ইসরায়েলকে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে তিনি অঙ্গীকার করেন।
(last modified 2026-03-28T10:16:23+00:00 )
মার্চ ২৮, ২০২৬ ১২:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের অবকাঠামোকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একইসঙ্গে ইসরায়েলকে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে তিনি অঙ্গীকার করেন।

আব্বাস আরাকচি তার এক্স একাউন্টে গতকাল শুক্রবার বলেন, "ইসরায়েলের দ্বারা হামলা চালানো এসব অবকাঠামোর মধ্যে রয়েছে ইরানের দু’টি স্টিল কারখানা, একটি পাওয়ার প্লান্ট এবং বেসামরিক নিউক্লিয়ার স্থাপনা। ইসরায়েল দাবি করেছে যে তারা আমেরিকার সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে।"

তিনি বলেন, এসব হামলা কূটনীতির সীমা লঙ্ঘন করেছে এবং ইরানও ইসরায়েলের এই অপরাধযজ্ঞের জন্য সমানুপাতিক চড়া মূল্য আরোপ করবে।

পার্সটুডে জানিয়েছে, গতকাল শুক্রবার ইস্ফাহান প্রদেশের ডেপুটি গভর্নর ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসী মার্কিন-ইসরায়েল বাহিনী ইরানের মোবারেকাহ স্টিল কারখানায় হামলা চালিয়েছে এবং এতে কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কারখানার কর্মী এবং প্রকৌশলীরা কাজ করছিল। ইরানের ইস্ফাহান প্রদেশে অবস্থিত মোবারাকেহ স্টিল কোম্পানিটি দেশের সর্ব বৃহৎ স্টিল ও আয়রন জাতীয় সামগ্রীর উৎপাদক।#

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।