আমেরিকা-ইসরায়েলের আরেকটি আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিন
https://parstoday.ir/bn/news/iran-i158646-আমেরিকা_ইসরায়েলের_আরেকটি_আগ্রাসনের_বিরুদ্ধে_পূর্ণ_প্রস্তুতি_নিন
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে “পরাজিত” আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, তারা আবারও দেশের বিরুদ্ধে “বর্বর আগ্রাসন” চালাতে পারে। এ প্রেক্ষিতে তিনি সব বাহিনী ও খাতকে সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-21T13:56:34+00:00 )
এপ্রিল ২১, ২০২৬ ১৯:৩৬ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই
    ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে “পরাজিত” আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, তারা আবারও দেশের বিরুদ্ধে “বর্বর আগ্রাসন” চালাতে পারে। এ প্রেক্ষিতে তিনি সব বাহিনী ও খাতকে সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রাদেশিক বিচার বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি সম্ভাব্য শত্রু আগ্রাসন মোকাবিলায় সব বাহিনী ও শাখার পূর্ণ প্রস্তুতির ওপর জোর দেন।

তিনি বলেন, “বলদর্পী শত্রু আমাদের দেশের বিরুদ্ধে তাদের সর্বশক্তি ও সরঞ্জাম নিয়ে এক অস্তিত্বমূলক যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু তারা তাদের কোনো অসৎ লক্ষ্যই অর্জন করতে পারেনি।” তিনি আরও বলেন, “অতএব এই পরাজিত ও ক্ষুব্ধ শত্রু আবারও আমাদের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে, এবং তারা পুনরায় বর্বর আগ্রাসনে লিপ্ত হতে পারে।”

তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন শাখা ও খাতের দায়িত্ব হলো সব দিক থেকে শতভাগ প্রস্তুতি বজায় রাখা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উসকানিমূলক আগ্রাসন শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী “অপারেশন ট্রু প্রমিস ৪” নামে ১০০ দফা পাল্টা হামলা চালায়, যেখানে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে অঞ্চলের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

৪০ দিনব্যাপী এই সংঘাতের পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ওয়াশিংটন-তেহরান আলোচনা আমেরিকান প্রতিনিধিদলের অতিরিক্ত দাবি ও অবস্থান পরিবর্তনের কারণে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
 

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন