এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদটি ইরানের মাটিতেই শিকড় গেড়ে আছে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159450-এশিয়ার_প্রাচীনতম_জীবিত_উদ্ভিদটি_ইরানের_মাটিতেই_শিকড়_গেড়ে_আছে_পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট এক বার্তায় এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদ বা বৃক্ষের ইরানি মাটিতে শিকড় গেড়ে থাকার বিষয়ের প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন।
(last modified 2026-05-17T12:23:26+00:00 )
মে ১৭, ২০২৬ ১৫:৫৮ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট এক বার্তায় এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদ বা বৃক্ষের ইরানি মাটিতে শিকড় গেড়ে থাকার বিষয়ের প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 'এক্স'-এ ইংরেজি ভাষায় এক পোস্টে লিখেছেন: এর গভীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি লিখেছেন:

"কমপক্ষে ৪৫০০ বছরের পুরোনো এশিয়ার সবচেয়ে প্রাচীন জীবিত গাছ 'আবারকুহ সাইপ্রাস' এমন এক মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, যা সেই প্রাচীন আমলেও 'ইরান' নামে পরিচিত ছিল।" 

'সার্ভ-এ আবারকুহ' বৃক্ষ

প্রেসিডেন্টের এই বক্তব্য প্রমাণ করে যে, এই বৃক্ষটি কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং এটি ইরানের হাজার বছরের সভ্যতা, জাতীয় পরিচয় ও অখণ্ডতার এক জীবন্ত দলিল।#

পার্সটুডে/এমএআর/১৭