শত্রুর যেকোনো আক্রমণের চূড়ান্ত জবাব দেওয়া হবে: জেনারেল শেকারচি
-
জেনারেল শেকারচি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের বাগাড়ম্বরের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, শত্রুদের যেকোনো আক্রমণের জবাবে ইরান চূড়ান্ত জবাব দেবে।
পার্সটুডে জানিয়েছে. ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের বারবার হুমকি ও অর্থহীন কথাবার্তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধে আমেরিকার যেকোনো বোকামিপূর্ণ পদক্ষেপের পরিণতি হবে সেই দেশের জন্য আরও বড় আঘাত।
তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই জানতে হবে, যদি হুমকিগুলো বাস্তবায়িত হয় এবং ইসলামি ইরানে আবার আক্রমণ করা হয়, তবে সেই দেশের সম্পদ এবং ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী নতুন করে বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দুঃসাহসিক নীতির ফলে তারা নিজের তৈরি চোরাবালিতে ডুবে যাবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।