যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i159904-যুক্তরাষ্ট্রের_সঙ্গে_বার্তা_আদান_প্রদান_অব্যাহত_রয়েছে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে প্রকাশিত বির্তভিন্ন খবরকে জল্পনা-কল্পনা বলে উল্লেখ করে বলেছেন, আলোচনা এবং বার্তা আদান-প্রদান এখনও চলমান রয়েছে।
(last modified 2026-06-01T07:04:11+00:00 )
জুন ০১, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে প্রকাশিত বির্তভিন্ন খবরকে জল্পনা-কল্পনা বলে উল্লেখ করে বলেছেন, আলোচনা এবং বার্তা আদান-প্রদান এখনও চলমান রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং যুদ্ধের সমাপ্তি সম্পর্কে কথা বলেছেন।

তিনি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, “আলোচনা ও বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে, তবে এ ক্ষেত্রে যে বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো মূলত জল্পনা-কল্পনা।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত এসব আলোচনা কোনো নির্দিষ্ট ও সুস্পষ্ট ফলাফলে না পৌঁছায়, ততক্ষণ এ সম্পর্কে কোনো চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব নয়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সম্পর্কে যা কিছু বলা হয়েছে, তার সবই জল্পনা-কল্পনার পর্যায়ের কথাবার্তা।”
আরাকচি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিতভাবে প্রমাণিত না হয়, ততক্ষণ জল্পনা-কল্পনাকে গুরুত্ব দেওয়া উচিত নয়।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।